চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবেন: আবদুল আউয়াল মিন্টু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A
আবদুল আউয়াল মিন্টু নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শফি উল্লাহ রিপন: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, যখনই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঠিক করা হবে তখন দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে আলোকিত ফেনী বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

মিন্টু বলেন, এখন বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই। দেশে এখনও মব ভায়োলেন্স চলছে। এ মুহূর্তে দেশে কেউই নিরাপদ নয়। গণপিটুনি দিয়ে মানুষ হত্যা বন্ধ হয়নি।

মিন্টু বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরে আসবে। জাতীয় নির্বাচনের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ফলাফলের কোন সম্পর্ক নেই। ছাত্রদের এক হিসাব। জাতীয় নির্বাচনে আরেক হিসাব। এটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকে তখন নির্বাচনসহ সব কিছু নিয়ে শঙ্কা থাকে।

ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ ও পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমূখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য কবি জাকির আবু জাফর, স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ।

এসময় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।

Tags: আবদুল আউয়াল মিন্টুতারেক রহমানমব ভায়োলেন্স
Previous Post

পদত্যাগ করলেন জাকসুর নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার

Next Post

কক্সবাজার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষে ইউএনওসহ আহত ২০

Next Post
কক্সবাজার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষের সময় উত্তেজনা, আহত ২০. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষে ইউএনওসহ আহত ২০

দুটি পুরুষ ব্যক্তি ফ্যাশনেবল পোশাক পরা, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সবচেয়ে বেদনাময় স্মৃতির কথা বললেন ইয়ামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT