চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরেই মেসির দুই গোল, জিতল মিয়ামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 পূর্বাহ্ন 15, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি গোল করে উল্লাস করছেন, ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাঙ্কেলে চোট নিয়ে দুমাস মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ খেলতে না পেরে অবশেষে ফিরলেন মাঠে। ফেরাটা স্মরণীয় করে রাখলেন বিশ্বজয়ী। ইন্টার মিয়ামির হয়ে দুই গোল করেছেন মহাতারকা, সঙ্গে বন্ধু লুইস সুয়ারেজকে দিয়ে করিয়েছেন একটি। জিতেছে দলও।

মেজর লিগ সকারে রোববার ভোরে ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে টাটা মার্টিনোর মিয়ামি। ম্যাচের শুরু থেকেই উজ্জীবিত হয়ে খেলতে দেখে গেছে কিংবদন্তিকে। মেসিকে পেয়ে পুরো দল যেন চাঙ্গা হয়ে ওঠে। তবে শুরুতে গোল করে মিয়ামিকে স্তব্ধ করে দেয় ফিলাডেলফিয়া।

এরপর মেসি জাদু শুরু। চার মিনিটের মধ্যে জোড়া গোল করে মিয়ামি দর্শকদের মাতিয়ে তোলেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি গোল দুটি করেন ২৬ ও ৩০ মিনিটে। বাকি গোলটি লুইস সুয়ারেজের, গোলটি এসেছে মেসির সহায়তায়।

গত কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পেয়ে ম্যাচের মাঝপথে মাঠ ছেড়েছিলেন ৩৭ বর্ষী মেসি। পরে দুমাস চোট ও পুনর্বাসন শেষে ফিরলেন। জাতীয় দল জার্সিতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচও মিস করেছেন।

জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিয়ামি। এমনকি ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স মিলিয়েও শীর্ষে তারা। চলতি মৌসুমে শিরোপার দিকে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে ক্লাবটি।

Tags: এমএলএসমিয়ামিমেসিলিড স্পোর্টস
Previous Post

টরন্টোর বাঙালি কমিউনিটির জনপ্রিয় মুখ ব্যারিস্টার রিজুয়ানের মৃত্যু

Next Post

কয়দিন থাকবে এমন আবহাওয়া, কবে থামবে বৃষ্টি?

Next Post
বৃষ্টির মধ্যে রিকশা চালক, ঢাকা শহর, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়দিন থাকবে এমন আবহাওয়া, কবে থামবে বৃষ্টি?

বাংলাদেশি শ্রমিকরা পোশাক কারখানায় কাজ করছেন, শ্রমিকরা মাস্ক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT