চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে বেশি ‘পরিশ্রম’ করাচ্ছে মিয়ামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 02, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ফুটবল মাঠে খেলছেন, পেশাদার ফুটবল খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি যোগ দেয়ার পর হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের ধারায় ফিরেছিল ইন্টার মিয়ামি। তাতে আটবারের ব্যালন ডি’অর জয়ীর উপর মেজর লিগ সকারের দলটির প্রত্যাশাও বাড়তে থাকে। অতি নির্ভরশীলতার কারণে এলএম টেন মিয়ামির হয়ে টানা খেলে যাচ্ছেন। ব্যস্ত সূচি নিয়ে কোচ টাটা মার্টিনো বলছেন, মেসিকে দিয়ে বেশি ‘পরিশ্রম’ করাচ্ছে মিয়ামি।

এমএলএসে এবার নিজেদের প্রথম দুই ম্যাচে অপরাজিত মিয়ামি। রিয়াল সল্ট লেকের বিপক্ষে জয়ের পর গত রোববার লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে আর্জেন্টাইন মহাতারকার গোলে ড্র করে টাটা মার্টিনোর দল। চলতি মাসে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৩৬ বর্ষী মেসির সামনে আছে ব্যস্ত সূচি।

মার্টিনো বলেছেন, বিশ্বজয়ী মেসির উপর থেকে খেলার চাপ কমানো প্রয়োজন। সব ম্যাচেই তাকে না খেলিয়ে মিয়ামির ভিন্ন একটি পথ বের করা প্রয়োজন বলে মনে করেন আর্জেন্টাইন কোচ।

৬১ বর্ষী মিয়ামি কোচের ভাষ্য , ‘আমি মনে করি শেষ দুই ম্যাচে সে অনেক বেশি শক্তি ব্যয় করেছে। আমার দায়িত্ব হলো দলকে এমনভাবে পরিচালিত করা, যেন আমরা তার কাছ থেকে সেরাটা নিতে পারি।’

‘তার সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সে প্রতিদিন কেমন খেলছে এবং কীভাবে আরও উন্নতি করবে, সেটি নিয়েই আমার ভাবনা বেশি। আমার মনে হয় প্রথম দুই ম্যাচে আমরা তার উপর একটু বেশিই নির্ভর করেছি। যে কারণে দুটি ম্যাচেই তার ক্লান্তিটা বোঝা গেছে।’

মেজর লিগ সকারে (এমএলএস) শনিবার রাতে ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মিয়ামি। বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচ।

Tags: ইন্টার মিয়ামিএমএলএসটাটা মার্টিনোমেসিলিড স্পোর্টস
Previous Post

প্রীতির জোড়া গোলে সাফে শুভসূচনা পেল বাংলাদেশ

Next Post

লক্ষ্মীপুরের রিয়াজের সঙ্গে মালয়েশিয়ান তরুণীর বিয়ে

Next Post
লক্ষ্মীপুরের রিয়াজের সঙ্গে মালয়েশিয়ান তরুণীর বিয়ে, সুখী দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরের রিয়াজের সঙ্গে মালয়েশিয়ান তরুণীর বিয়ে

শাকিব খান ছবি তোলার জন্য প্রস্তুত, পেছনে একটি গাছের পাতা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিবকে ১২ মাসে ১২ ছবি করার অনুরোধ সানীর!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT