চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয় আটলান্টার

যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। একের পর এক লিগে অংশ নিচ্ছেন তিনি। সিপিএলের পর সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার এখন খেলছেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগে। আর সেখানেই ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে বড় জয় এনে দিয়েছেন ৩৮ বর্ষী সাকিব ।

আটালান্টা ফায়ারের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং নেয় মরিসভিল র‌্যাপ্টর্স। ব্যাটে নেমে আটালান্টার ১৮১ রানের জবাবে মরিসভিল ২০ ওভারে তুলতে পারে কেবল ৮৫ রান। তাতে সাকিবদের দল জয় পায় ৯৬ রানে।

ক্যারিবিয়ান লিগে নিজের সেরাটা দিতে পারেননি সাকিব। সব মিলিয়ে ১১ ম্যাচে ১০ ইনিংসে ব্যাট হাতে ২০ গড়ে ১৮০ রান করেছেন এই বাঁহাতি, ফিফটি একটি। বল হাতে ৮.৩০ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। বোলিং কোটা পূরণ করেছেন কেবল দুই ম্যাচে।

মাইনর লিগে সাকিবের শুরুটা হল পুরোনো দিনের মতোই। ছয়ে ব্যাট করেন সাকিব। আরেক বাঁহাতি ব্যাটার স্টিভেন টেলরের সঙ্গে গড়েন ৪১ বলে ৭৯ রানের জুটি। ৩ চার ও এক ছক্কায় ১৭ বলে অপরাজিত ২৭ রান আসে সাকিবের ব্যাট থেকে। টেলর ৬২ বলে করেন অপরাজিত ৯৭। এই ইনিংসে ১২টি ছক্কা মারেন টেলর, ছিল না কোন চারের মার।

বোলিংয়ে অবশ্য সাকিব তার চার ওভারের কোটা পূরণ করতে পারেননি। আটালান্টার হয়ে সানি প্যাটেল ছাড়া কেউই বোলিং কোটা পূর্ণ করেননি। যুক্তরাষ্ট্রের এই স্পিনার ৫ রানে নিয়েছেন ৩ উইকেট। আর ২ ওভার বোলিংয়ে ৯ রান খরচায় সাকিব নেন ২ উইকেট।

মাইনর লিগ ক্রিকেট যুক্তরাষ্ট্রের একটি পেশাদার টি-টুয়েন্টি লিগ। সেখানকার বড় প্রতিযোগিতা মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) জন্য এটি উন্নয়নমূলক লিগ।

Tags: আটলান্টাএমএলসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসাকিব
Previous Post

এনবিআরের ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট পেল পাঁচ প্রতিষ্ঠান

Next Post

জুবিন গার্গের মৃত্যুতে শোকে কাতর আসাম, সব স্কুল পরীক্ষা স্থগিত

Next Post
শোকের মধ্যে জুবিন গার্গের ছবি স্মরণে অশ্রুসিক্ত পরিবার ও বন্ধু. Channel i News - চ্যানেল আই নিউজ

জুবিন গার্গের মৃত্যুতে শোকে কাতর আসাম, সব স্কুল পরীক্ষা স্থগিত

রাকসু নির্বাচনের জন্য ছাত্রলীগের নেতারা সংবাদ সম্মেলন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাকসু নির্বাচন: শিবিরের ১২ মাসে ২৪ সংস্কারের নির্বাচনী ইশতেহার ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT