চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুখী তালিকার শীর্ষে ভারতের যে রাজ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 19, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভোরের কুয়াশায় ঢাকা পাহাড়ি শহর, পাহাড়ের মাঝে অবস্থিত বাড়িঘর. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মিজোরাম রাজ্যকে দেশটির সবচেয়ে সুখী রাজ্য হিসেবে ঘোষণা করেছেন রাজেস কে পিলানিয়া। গুরুগ্রামের  ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এই অধ্যাপক এক সমীক্ষা শেষে এই ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৯ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অধ্যাপকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেশটির দ্বিতীয় রাজ্য হিসেবে মিজোরামে সাক্ষরতা হার শতভাগ। সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও রাজ্যটিতে শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া হয়।

ছয়টি প্যারামিটারের উপর ভিত্তি করে রাজ্যটিকে সুখী তালিকার শীর্ষে রাখা হয়েছে। পারিবারিক সম্পর্ক, কাজের সাথে সম্পর্কিত সমস্যা, সামাজিক সমস্যা এবং পরোপকারী, ধর্ম, কোভিড-১৯ এর প্রভাব এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য করা হয়েছে।

রিপোর্টটিতে মিজোরামের আইজলের গভর্নমেন্ট মিজো হাই স্কুলের এক ছাত্রের বিষয়ে আলোচনা এসেছে। ওই শিক্ষার্থীর বাবা তার ছোটবেলায় পরিবার ত্যাগ করেন। যার ফলে, তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে তিনি কখনও আশা হারাননি। নিজের লেখাপড়া চালিয়ে গেছেন, এমনিতেই তিনি বেশ মেধাবীও বটে। তিনি নিজেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুত করছেন বলেও রিপোর্টটিতে জানানো হয়।

এছাড়াও একই স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থী ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগদানের স্বপ্ন দেখেন। তার বাবা একটি দুধের কারখানায় কাজ করেন আর মা একজন গৃহকর্মী হওয়া সত্ত্বেও তিনি তার স্কুলের জন্য স্বপ্ন বাস্তবায়নে আশাবাদী।

মিজোরামের এবেন-এজার বোর্ডিং স্কুলের শিক্ষিকা সিস্টার লালরিনমাউই বলেন, এখানে সামাজিক কাঠামো তার যুবকদের সুখী রাখতে অবদান রাখে। আমরা একটি বর্ণহীন সমাজ গঠনে বদ্ধপরিকর। এছাড়াও, লেখাপড়ার জন্য পিতা-মাতা চাপ সৃষ্টি করেন না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে মিজো সম্প্রদায়ের প্রতিটি শিশু, পুরুষ কিংবা নারী উভয়ে তাড়াতাড়ি উপার্জন শুরু করে।

Tags: ভারতমিজোরাম
Previous Post

‘কারাগারের মত’ এক বেডরুমের ফ্ল্যাটের ভাড়া ১ লাখ টাকা

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘর

Next Post
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের মানচিত্র ও আশপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘর

রাশিয়ায় পৌঁছানো পশ্চিমা অস্ত্র প্রযুক্তির অংশবিশেষ দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কীভাবে রাশিয়ায় পৌঁছালো পশ্চিমা অস্ত্র প্রযুক্তি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT