চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে চাষ হবে ২ লাখ টাকা কেজি দরের আম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
বাংলাদেশে আমের গাছের ঝুলন্ত দানা ও পাকা আমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে চাষ হওয়া মিয়াজাকি আমকে বিশ্বের সব থেকে মূল্যবান আম বলে বিবেচনা করা হয়। এবার ভারতের মালদহে মিয়াজাকি আম চাষ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কৃষি দপ্তর। বিশ্ববাজারে এই আম প্রায় দু’লাখ টাকা কেজি দরে বিক্রি হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের সব থেকে বেশি আমের চাষ হওয়া জেলাতেই মিয়াজাকি বাণিজ্যিকভাবে চাষের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কৃষি দপ্তর সূত্রে জানা যায়, মালদহের ইংরেজবাজার ব্লকে মিয়াজাকির বাগান তৈরির পরিকল্পনা করা হয়েছে। তার জন্যে ইতোমধ্যেই জাপান থেকে চারাগাছ নিয়ে আসার প্রস্তুতিও শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই মালদহে সেই চারাগাছগুলো পৌঁছবে।

ভারতে মালদহ আমের জন্য বিখ্যাত। স্বাদে গন্ধে অতুলনীয় প্রজাতির আমের চাষ হয় এই জেলায়। সব মিলিয়ে ১০০-এর বেশি প্রজাতির আম চাষ হয়। চাহিদার কারণে মালদহ থেকে আম রপ্তানি করা হয় বাইরের দেশেও। তবে এখন পর্যন্ত মিয়াজাকির মতো লক্ষাধিক মূল্যের কোনও আম মালদহে চাষ করা হয়নি।

ইংরেজবাজার ব্লক কৃষি দপ্তরের কর্মকর্তা সেফাউর রহমানের উদ্যোগেই মিয়াজাকি আম মালদহে চাষ করার পরিকল্পনা করা হয়েছে। তার কথায়, ‘একটি বেসরকারি সংস্থার সহায়তায় জাপান থেকে মিয়াজাকি আম গাছের চারা নিয়ে আসা হচ্ছে। মোট ৫০টি গাছের চারা আসছে। ভারতীয় টাকায় এক একটি চারাগাছের দাম পড়েছে প্রায় এক হাজার রুপি। এই গাছগুলো থেকে কলম পদ্ধতিতে আগামীতে চারা তৈরি করা হবে। মালদহে আরো বাড়ানো হবে এই আমের চাষ।’

আনন্দবাজার জানায়, অপিরপক্ক মিয়াজাকির রং অন্যান্য সাধারণ আমের মতো সবুজ হয় না। কাঁচা অবস্থায় এই আমের রং হয় বেগুনি। পাকলে লাল রঙের হয়। ভারতীয় টাকায় প্রায় দু’লাখ টাকা কেজি দরে বিক্রি হয় এই আম। একটি আমের সর্বোচ্চ ওজন ৩৫০ গ্রাম পর্যন্ত হয়। বর্তমানে শুধুমাত্র জাপান নয়, এই আম এশিয়ার একাধিক দেশে চাষ হচ্ছে। থাইল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশেও শুরু হয়েছে মিয়াজাকির চাষ। এমনকি ভারতবর্ষেও এই আমের চাষ শুরু হয়েছে। ভারতে প্রথম মধ্যপ্রদেশের এক কৃষক এই আমের চাষ শুরু করেন। কৃষি দপ্তর আশা করছে, স্থানীয় বাজারে লক্ষ টাকা দরে বিক্রি না হলেও কয়েক হাজার টাকায় বিক্রি হতে পারে মিয়াজাকি। ফলে এই আমের চাষ সফল হলে জেলার অর্থনীতি চাঙ্গা হবে বলেও আশা করা হচ্ছে। তবে এই আম চাষের মূল উদ্দেশ্য বিদেশে রপ্তানি করা বলেও জানিয়েছে কৃষি দফতর।

কেন এত দাম মিয়াজাকির?
বিশেষজ্ঞদের মতে, মিয়াজাকি আমের উৎপাদন বেশ পরিশ্রমের এবং সময় সাপেক্ষ। পাশাপাশি, এই আমের পুষ্টিগুণও অনেক বেশি। এই আমে ক্যানসারের ঝুঁকি কমানোর উপাদানও রয়েছে।

Tags: কৃষি
Previous Post

চীনে কলেজ শিক্ষার্থীদের কাছে শুক্রাণু চেয়ে পোস্ট

Next Post

সাবেক সংসদ সদস্য ও বিটপী’র প্রতিষ্ঠাতা রেজা আলী মারা গেছেন

Next Post
প্রয়াত রেজা আলী, সাবেক সংসদ সদস্য ও বিটপী’র প্রতিষ্ঠাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সংসদ সদস্য ও বিটপী’র প্রতিষ্ঠাতা রেজা আলী মারা গেছেন

ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ছবি, আহত ও নিহতের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মুহূর্তেই নিহত ৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT