চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিঠুন কন্যার বাগদান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 16, জুন 2026
in বিনোদন
A A
প্রেমিক-প্রেমিকা সমুদ্রের পাশে রোমান্টিক মুহূর্ত উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ দিন পর প্রিয় মানুষের সঙ্গে বাগদান সারলেন মিঠুন চক্রবর্তীর কন্যা দিশানী চক্রবর্তী। গত ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে বাগদান সারেন তারা। দিশানীর হবু বরের নাম মাইলস মান্টজারিস।

বাগদানের কয়েকটি ছবি দিশানী তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, সাগর পাড়ে মাদুর পাতা। তার ওপরে হাঁটু ভেঙে বিয়ের নিবেদন জানাচ্ছেন মাইলস। অন্য একটি ছবিতে উচ্ছ্বসিত দিশানী তার অনামিকায় থাকায় বাগদানের আংটি প্রদর্শন করেছেন। নেটিজেনদের পাশাপাশি দিশানীর পরিবারের সদস্যরাও তাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

দিশানী চক্রবর্তী জানিয়েছেন, আগামী ৬ ডিসেম্বর তাদের বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। দিশানীর হবু স্বামী মাইলস মান্টজারিস পেশায় স্টেডিক্যাম অপারেটর ও কালারিস্ট। বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকলেও প্রচারের আলো থেকে কিছুটা দূরে থাকতে পছন্দ করেন তিনি।

যোগিতা বালির সঙ্গে সংসার বেঁধেছেন মিঠুন চক্রবর্তী। এই দম্পতির তিন ছেলে ও একটি কন্যাসন্তান রয়েছে। দত্তক নেওয়া মেয়েটির নামই দিশানী। কলকাতার একটি ডাস্টবিনের পাশে একটি কন্যা শিশু পড়ে থাকতে দেখেন পথচারী। পুলিশ খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে। তারপর ওই শিশুকে রাখা হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে। সেখান থেকেই দত্তক নেন মিঠুন-যোগিতা।

দত্তক নিলেও দিশানীকে নিজের কন্যার মতো বড় করেছেন মিঠুন। তামিল নাড়ুর মোনার্ক ইন্টারন্যাশনাল স্কুলে পড়ালেখা করেছেন দিশানী। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে  নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে অভিনয়ের ওপর পড়াশোনা করেন। এরই মধ্যে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্রেও কাজ করেছেন দিশানী।

Tags: বাগদান সারলেন
Previous Post

মুন্সীগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে এক নারী নিহত

Next Post

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলায় সজীব ভূঁইয়ার নিন্দা

Next Post
মোশাররফ করিমের ওপর হামলার প্রতিবাদে সজীব ভূঁইয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলায় সজীব ভূঁইয়ার নিন্দা

বাংলাদেশের ছয়টি পুরস্কার অর্জন করে চায়না-সাউথ এশিয়া এক্সপো ২০২৩. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোতে বাংলাদেশের ৬ পুরস্কার অর্জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT