চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্র্যাঞ্চাইজি অনিয়ম করলে দল কেড়ে নেবে বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 অপরাহ্ন 26, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ দল নিয়ে গড়ানোর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। নিলামের দিনকয়েক আগে আসর ছয়ে দলে উন্নীত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। বিতর্ক এড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা নিয়ে বিকল্প ভেবে রেখেছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। আর্থিক নিয়ম ও স্বচ্ছতা মেনে ফ্র্যাঞ্চাইজি দল পরিচালনায় ব্যর্থ হলে বিসিবি তা নিজেদের অধীনে নিয়ে নেবে।

বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। আগামী ১৯ ডিসেম্বর থেকে গড়াবে আসর, পর্দা নামবে ১৬ জানুয়ারি।

ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, মালিকানা পেলেও ছয় ফ্র্যাঞ্চাইজির মধ্যে দুটি ব্যাংক গ্যারান্টির পুরো ১০ কোটি টাকা জমা দেয়নি। এখন পর্যন্ত চারটি দল তাদের হিসেব সম্পন্ন করেছেন। কেউ ক্যাশ টাকা দিয়েছেন, কেউ পে-অর্ডার দিয়েছেন আবার কেউ ব্যাংক গ্যারান্টির টাকাও দিয়েছেন। তবে দুইটি ফ্র্যাঞ্চাইজি এখনও সেটা পূরণ করতে পারেনি।

কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টির পরিবর্তে চেক দিয়েছে। চেক বাউন্স হওয়ার মত পরিস্থিতি হলে ফ্র্যাঞ্চাইজির মালিকানা কেড়ে নিয়ে দল চালাবে বিসিবি। ইফতেখার রহমান জানান এমন।

বলেছেন, ‘খেলার আগে আমরা যদি ওই চেকের টাকাগুলো না পাই ক্রিকেট বোর্ড আমরা প্রস্তুত আছি, আমাদের দল প্রস্তুত আছে টেকওভার করার জন্য। আপনাকে মাঠে নামতে দিব না, আপনার দল নিয়েই আমরা মাঠে নামব।’

‘আমরা ফ্র্যাঞ্চাইজিকে আর্থিক বিষয়ে নির্দেশনা দিয়েছি। তারা এটা মেনে না চললে, সময় মতো অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে, সততার কোন ব্যত্যয় হলে বা অন্য কোন সমস্যা হলে ক্রিকেট বোর্ড টুর্নামেন্টের মাঝে বা যেকোন পর্যায়ে দলের দায়িত্ব বুঝে নেবে।’-যোগ করেন মিঠু।

এ নিয়ে বিপিএলে দল পাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজি হলো- চট্টগ্রাম রয়্যালস (ট্রায়াঙ্গল সার্ভিসেস), ঢাকা ক্যাপিটালস (চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড), নোয়াখালি এক্সপ্রেস (দেশ ট্রাভেলস), রাজশাহী ওয়ারিয়র্স (নাবিল গ্রুপ), রংপুর রাইডার্স (টগি স্পোর্টস), সিলেট টাইটান্স (জিএম স্পোর্টস এন্ড এন্টারটেইনমেন্ট)।

Tags: বিপিএল ২০২৫বিসিবিমিঠুলিড স্পোর্টস
Previous Post

মিয়ানমারে নির্বাচনের আগে রাজনৈতিক বন্দিদের জন্য গণক্ষমা ঘোষণা

Next Post

লন্ডনে বার্সেলোনার টিম বাসে হামলা

Next Post
ব্ল্যাক কাচের উইন্ডো দিয়ে ভেতরে কিছু জিনিস দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে বার্সেলোনার টিম বাসে হামলা

ডলার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক অগ্রগতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT