চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার অভিনয়ে আইরা, যা বললেন মিথিলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 পূর্বাহ্ন 12, আগস্ট 2025
in বিনোদন
A A
দুজন নারী হাসিমুখে ছবি তুলেছেন, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা তাহসান রহমান খান ও মা রাফিয়াত রশিদ মিথিলা দুজনেই শোবিজের মানুষ। দাম্পত্য জীবনে তাদের বিচ্ছেদ হলেও গান-অভিনয়ে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তাদের কন্যা হিসেবে অভিনয়টা রক্তেই পেয়েছেন আইরা তেহরীম খান।

শোবিজে এবার অভিষেক ঘটেছে তারও। সম্প্রতি প্রকাশ্যে এসেছে আইরা অভিনীত প্রথম বিজ্ঞাপনচিত্র। যেখানে পর্দায় তার সঙ্গে রয়েছেন মা মিথিলাও। একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনচিত্রটি বানিয়েছেন পিপলু আর খান।

বিজ্ঞাপনচিত্রটিতে আইরার যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলা বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল; তারা মা এবং এক টিনএজ মেয়ের গল্পে বিজ্ঞাপনচিত্র বানাতে চায়। আমরা মা-মেয়ে যেহেতু বন্ধুর মতো, তাদের কনসেপ্টটা বাস্তবেও আমাদের সঙ্গে বেশ মিলে যায়। পরে ভেবে-চিন্তে রাজি হই।

মেয়ের প্রথম অভিনয় নিয়ে মিথিলার ভাষ্য, যদিও এটা বিজ্ঞাপনচিত্র, তবু এখানে অভিনয়টা রয়েছে। সে অর্থে আইরার প্রথম অভিনয় এবং আমার সঙ্গেও একটা গুরুত্বপূর্ণ কাজ হলো। গল্পটা শোনার পরই ও রাজি হয়েছিল। এরপর অডিশন নেওয়া হয়, সেখানে বেশ ভালো করেছিল আইরা। তবু শুটিংয়ের শুরুতে একটু নার্ভাস ছিল। নির্মাতাকে ধন্যবাদ, তিনি সামলে নিয়েছিলেন।

মিথিলা আরও জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে শুটিং করেছিলেন। মা-মেয়ের জন্য দিনটি অন্যসব দিনের মতোই ছিল। তবে পূর্ব অভিজ্ঞতা না থাকায় ভোর থেকে রাত পর্যন্ত শুটিং করতে আইরার বেশ কষ্ট হয়েছিল।

মেয়ের সঙ্গে পর্দায় অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘ছুটির দিনে যেহেতু বাড়িতে মা-মেয়ে একসঙ্গে সময় কাটাই সেদিক থেকে শুটিং করছি মনেই হয়নি। দুজনে একসঙ্গে কাজ করেছি। তবে আইরার অনেকটা কষ্ট হয়েছে। ও তো সারা দিন কখনো শুটিং করেনি, শুটিং তো ভীষণ কষ্টের কাজ। ওর জন্য সহজ ছিল না।

মিথিলা বলেন, আমাদের কল টাইম ছিল সকাল সাড়ে ৭টায়, এরপর একদম রাত পর্যন্ত। সেটে এত লাইট, লোকজন এসবের সঙ্গে তো সে অভ্যস্ত না, তারপর পারফর্ম করা। এই অভিজ্ঞতা ওর প্রথম। আমি ছিলাম সঙ্গে, টিমটাও ভীষণ সাপোর্টিভ ছিল যার কারণে উতরে গেছি বলা যায়।

Tags: তাহসানরাফিয়াত রশিদ মিথিলালিড বিনোদন
Previous Post

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫টি সমঝোতা স্মারক ও ৩টি নোট অব এক্সচেঞ্জ সই

Next Post

স্থলপথে বাংলাদেশের পাটজাত পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত

Next Post
ব্যানডেড স্ট্যাম্পের ছবি, নিষিদ্ধের ঘোষণা বোঝানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থলপথে বাংলাদেশের পাটজাত পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত

বাংলাদেশ-সৌদি আলোচনা সভা, সৌদি ক্রাউন প্রিন্সের ঢাকা সফর. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের আগেই সৌদি ক্রাউন প্রিন্স সালমান আসছেন ঢাকায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT