চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাট-প্যাড তুলে রাখলেন কিংবদন্তি মিতালি রাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 08, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার মিতালি রাজ ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় দুই যুগের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে সাবেক বনে গেলেন মিতালি রাজ। দীর্ঘ ২৩ বছর আগলে রাখা ব্যাট-প্যাড ও প্রিয় জার্সিটা গায়ে জড়িয়ে আর ভারতের হয়ে মাঠে নামবেন না ৩৯ বর্ষী কিংবদন্তি। দিয়েছেন অবসরের ঘোষণা।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে সবধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের কথা জানিয়েছেন মিতালি।

‘বছরের পর বছর ধরে আপনারা আমাকে যে ভালোবাসা এবং সমর্থন দিয়েছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ! আপনাদের আশীর্বাদ এবং সমর্থন নিয়ে আমার দ্বিতীয় ইনিংসের জন্য অপেক্ষা করছি।’

১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মিতালি। ভারতীয়দের হয়ে সব সংস্করণ মিলিয়ে ২৩২ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ৫০.৬৮ গড়ে করেছেন ৭,৮০৫ রান।

২০০৫ সালে মিতালির নেতৃত্বে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তার দল। পরে ২০১৭ সালে ফের তার নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। এবারও খুব কাছে গিয়ে অল্পের জন্য শিরোপা ছোঁয়া হয়নি মিতালির।

শিরোপা আক্ষেপ ঘোচানোর সুযোগ ছিল সবশেষ নিউজিল্যান্ড বিশ্বকাপে। হয়ে ওঠেনি। সেমির আগেই ছিটকে যায় ভারত। বিদায়বেলায় তার সমৃদ্ধ ক্যারিয়ারে আক্ষেপ ওই অধরা বিশ্বকাপই।

Tags: ভারতমিতালিলিড স্পোর্টস
Previous Post

পেটে গজ রেখে সেলাই: উন্নত চিকিৎসার নির্দেশ

Next Post

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সংগীতশিল্পী পলাশ

Next Post
চ্যানেল আই অনলাইন এর একজন শিল্পীর ছবি, পলাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সংগীতশিল্পী পলাশ

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ভবনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ মামলায় পিবিআই পরিদর্শক মাসুদ কারাগারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT