চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার দাদু কাজী নজরুলকে অপমানিত হতে দেব না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:26 অপরাহ্ন 11, নভেম্বর 2023
in বিনোদন
A A
দুই নারী বক্তা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

“আমি এখন বাংলাদেশি নাগরিক। আমার দাদু কাজী নজরুলকে অপমানিত হতে দেব না। কে গান বিকৃত করেছে, সেটা জানা আমাদের মুখ্য নয়। বরং যে গানটি বিকৃত করেছেন; তার জানা দরকার ছিলো তিনি কার গানকে এরকম করে উপস্থাপন করছেন! কবি নজরুল সারা বিশ্বের খ্যাতিমান কবি, বাংলাদেশের জাতীয় কবি।”

কাজী নজরুল ইসলামের গান ‘কারার ঐ লৌহ কপাট’ এ আর রহমান বিকৃতভাবে সুরারোপ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর কন্যা মিষ্টি কাজী। শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির কাজী নজরুল ইনস্টিটিউটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে কবি নজরুলের পরিবারের পক্ষ থেকে অতিথি হিসেবে ছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে মিষ্টি কাজী বলেন, আমি এই সংবাদ সম্মেলনে এসেছি আমার দাদা কাজী নজরুল ইসলামের গানটিকে বিকৃত করে গাইবার প্রতিবাদ জানাতে। নিন্দা জানাতে।

তিনি বলেন, দাদার যে গান শুনে লাখো মানুষ অনুপ্রাণিত হয়েছেন, যে গান শুনে মানুষ যুদ্ধে গেছেন; এমন একটা ঐতিহাসিক গানকে সকলের শ্রদ্ধাভাজন সুরকার এ আর রহমান কী করে বিকৃত করে তৈরী করলেন! আমাদের পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা। এই গানটা যখন আমরা পরিবারের সদস্যরা শুনলাম, আমাদের মুখে ভাষা নেই। বার বার আমাদের মনে হলো, এই গানটি তিনি কী করে করলেন? কে কী করেছে, আমাদের দেখার দরকার নেই; কে উল্টো সুরে গাইছে কে রিয়েল সুরে গাইছে- তা আমাদের দেখার দরকার নেই। আমাদের দেখার দরকার কাজী নজরুল ইসলামকে।

তিনি বলেন, তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এমন সুর বিকৃতির জন্য যেন কঠোর পদক্ষেপ নেয়া হয়। এসময় মিষ্টি কাজী বলেন, আমাদের অতি প্রিয় প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা। কবি পরিবারের পক্ষ থেকে বলছি, তিনি যেন কঠিনভাবে একটু পদক্ষেপ নেন। ‘ভুল সুরে গাওয়া হয়েছে’-এরকম সমালোচনা করার সুযোগ নেই; এখন প্রতিবাদ ও পদক্ষেপ নেয়ার সময়।

এরআগে নজরুল সংগীতশিল্পী সালাহউদ্দিন আহমেদ বলেন, সুর বিকৃতি বা পরিবর্তিত হওয়ার বিষয়টি নতুন নয়। বহু বছর ধরেই এমনটা হয়ে আসছে। যেহেতু ‘কারার ঐ লৌহ কপাদ’ গানটি অতি প্রতিষ্ঠিত, তাই আমাদের চিত্তে আঘাত লেগেছে। তারপরও এই গানটির বিকৃতির প্রতিবাদ জানিয়ে আজকে বহু সংস্কৃতিকর্মী আমরা সবাই একত্র হয়েছি, এবং এই ভুল কাজটির বিষয়ে প্রতিবাদ করছি; এটা একটা বড় ঘটনা।

সাংবাদিক সম্মেলনে বিভিন্ন সাংবাদিক ও অতিথির উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নজরুল-রবীন্দ্রনাথ বাঙালির প্রাণের কবি, শিল্পী ও সুরকার! তাদেরকে আমরা অবিকৃতভাবে রাখতে চাই। তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আর রহমানসহ ‘পিপ্পা’র পরিচালকের উদ্দেশে বলতে চাই; পুনরায় আপনারা নজরুলের এই গানটির সুর অবিকৃত রেখে রেকর্ড করুন। গালিগালাচ না করে সম্মিলিতভাবে যদি সবাই আমরা এই দাবি করি, তাহলে যে সংকট তৈরী হয়েছে; তা থেকে পরিত্রাণ সম্ভব। এবং ভবিষ্যতে অন্যরা যদি কেউ নজরুল-রবীন্দ্রনাথ সহ অন্য কারো সুর পরিবর্তন করে নতুন করে গান তৈরী করতে চান, তারা সচেতন হয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পিএটু মো. জিয়াউল হক, এ এফ এম হায়াতুল্লাহ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল সহ নজরুল গবেষক ও খ্যাতিমান শিল্পী, সাধক, গবেষক ও অনুরাগীরা।

Tags: এ আর রহমানকবি নজরুলকাজী নজরুল ইসলামগাননজরুল ইনস্টিটিউটবলিউডলিড বিনোদনশেখ হাসিনাসব্যসাচী
Previous Post

‘স্বপ্নের ট্রেন’ যাচ্ছে কক্সবাজার, মাত্র ১৮৮ টাকায়

Next Post

মার্শের সেঞ্চুরি, উইকেট পেতে ধুঁকছে টিম টাইগার্স

Next Post
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্শের সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্শের সেঞ্চুরি, উইকেট পেতে ধুঁকছে টিম টাইগার্স

চ্যানেল আই অনলাইন ভবনের ছবি, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT