চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার দর্শকদের মূল্যায়নের পালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 03, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
অভিনেতা ও নির্মাতাদের সমাবেশ, ক্যামেরা ক্লোজিং সেরেমনি ২০২০. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশসহ বিশ্বের ৫টি দেশে শুক্রবার (৩ ডিসেম্বর) একযোগে একইদিনে মুক্তি পেল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। ধাপে ধাপে যোগ হবে আরও প্রায় ৮ থেকে ১০টি দেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা। পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি মুক্তির একদিন আগে বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার শো।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি। বিশেষে অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন; বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার); তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন; অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি, এন্টি টেররিজম ইউনিট) মো. কামরুল আহসান বিপিএম(বার); স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশন্স মালিক মোহাম্মদ সাঈদ।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি, স্পেশাল ব্রাঞ্চ) মনিরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম(বার)।

এছাড়া ‘মিশন এক্সট্রিম’র দুই পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন এর কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা ‘মাসলম্যান’খ্যাত চিত্রনায়ক আরিফিন শুভ, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর জান্নাতুল ফেরদৌস ঐশী, অভিনেতা সুমিত সেনগুপ্ত, মাজনুন মিজান, সুদীপ দীপ ও দিপু ইমামসহ সিনেমাটির অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।

অনুষ্ঠানে ‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক সানী সানোয়ার বলেন, ‘সিনেমা মানে স্বপ্ন। কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে সিনেমা মানে একটি যুদ্ধের প্রতিরূপ! পুরো ইন্ডাস্ট্রি এই যুদ্ধে লিপ্ত। ‘মিশন এক্সট্রিম’ সেই যুদ্ধ জয়ের স্বপ্ন নিয়ে মুক্তি পেল।’

চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, ‘আমাদের দীর্ঘ পরিশ্রমের ফসল ‘মিশন এক্সট্রিম’। এই সিনেমায় আমার এবং পুরো টিমের অনেক ত্যাগ রয়েছে। দর্শক আজ তা পর্দায় দেখছেন। দর্শকদের বলবো, সবাই ‘মিশন এক্সট্রিম’ দেখবেন এবং দেখে ভালো লাগলে অন্যদেরও দেখতে বলবেন।’

‘মিশন এক্সট্রিম’র আরেক পরিচালক ফয়সাল আহমেদ বলেন, ‘প্রথম সিনেমা, প্রথম সন্তানের মতো। মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। কয়েকটা বছর রাত-দিন এক করে সিনেমাটার জন্য কাজ করেছি। এবার দর্শকদের মূল্যায়নের পালা।’

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে ৩ ডিসেম্বর। এটি ৪টি মহাদেশের প্রায় ৫টি দেশে বাংলাদেশের সাথে একই দিনে একযোগে মুক্তি পেতে যাচ্ছে।

চলতি বছর বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তিতে ‘মিশন এক্সট্রিম’ মহাসমারোহে মুক্তি পেয়েছে দেশের ৫০ হলে। পুরো সিনেমা টিমের জন্য এটি গৌরবের বলে জানিয়েছেন নির্মাতা।

গত ১৮ নভেম্বর খুলনার ‘শঙ্খ’ ও ‘চিত্রালি’ দিয়ে শুরু সিনেমাটির হল বুকিং পর্ব শুরু হয়। এরপর একে একে আরও ৪৮ হলে প্রথম সপ্তাহে ‘মিশন এক্সট্রিম’ মুক্তির ব্যাপারটি নিশ্চিত হয়েছে।

বহুল প্রতীক্ষিত এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমানসহ অনেকে।

কুল নিবেদিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার (এসপি) সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

দেশের যেসব সিনেমা হলে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাচ্ছে

স্টার সিনেপ্লেক্স(বসুন্ধরা শপিং মল, পান্থপথ; সীমান্ত সম্ভার, ধানমন্ডি; এসকেএস টাওয়ার, মহাখালী ও সনি স্কয়ার, মিরপুর-১)। ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), মধুমিতা (ঢাকা), শ্যামলী (ঢাকা), চিত্রামহল (ঢাকা), গীত (ঢাকা), বিজিবি (ঢাকা), আনন্দ (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর), গুলশান (নারায়ণগঞ্জ), মনিহার (যশোর), রাজ (কুলিয়ারচর), মধুবন সিনেপ্লেক্স (বগুরা), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), নন্দিতা (সিলেট), তামান্না (সৈয়দপুর), সত্যবতী (শেরপুর), পূরবী (ময়মনসিংহ), মডার্ণ (দিনাজপুর), চন্দ্রিমা (শ্রীপুর), শাপলা (রংপুর), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), বর্ষা (জয়দেবপুর), রূপকথা (পাবনা), অভিরুচি (বরিশাল), সেনা অডিটোরিয়াম (ঢাকা ক্যান্ট.), নিউ গুলশান (জিঞ্জিরা), মম ইন সিনেপ্লেক্স (বগুরা), তুলি (নাভারণ), পূর্ব্বাশা (শান্তাহার), রাজিয়া (নাগরপুর), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), সিলভারস্ক্রিণ সিনেপ্লেক্স (চট্টগ্রাম), ঝংকার (পাঁচদোনা), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর), রুটস সিনে ক্লাব (সিরাজগঞ্জ), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টনমেন্ট), সোনালী (টেকেরহাট), রুনা (চালাকচর), নবীন (মানিকগঞ্জ), মোহন (হবিগঞ্জ), কথাচিত্র (কটিয়াদি) ও রজনী (চন্দ্রা/কালিয়াকৈর)।

Tags: আরেফ সৈয়দইরেশ যাকেরএহসানুল রহমানতাসকিন রহমানপ্রিমিয়ার শোফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমিশন এক্সট্রিমরাইসুল ইসলাম আসাদরাশেদ মামুন অপুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাদিয়া নাবিলাসিনেমা
Previous Post

চতুর্থ সপ্তাহেও ৮ প্রেক্ষাগৃহে চলছে ‘রেহানা মরিয়ম নূর’

Next Post

প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যা করলে সম্পদে পরিণত হবে: সমাজকল্যাণ মন্ত্রী

Next Post
সমাজকল্যাণ মন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যা করলে সম্পদে পরিণত হবে: সমাজকল্যাণ মন্ত্রী

দুই যুবক হাসিমুখে দাঁড়িয়ে, একটি ছবি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সালমানের দয়ায় বাঁচিনা, আমারও টাকা আছে!’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT