চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কার জয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল রুশ পরিচালকের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 02, মে 2026
in বিনোদন
A A
অস্কার জেতা রুশ পরিচালক হাসিমুখে পুরস্কার হাতে ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার জয়ের কয়েক ঘণ্টা না কাটতেই এক অবিশ্বাস্য দুঃস্বপ্নের মুখে পড়েছেন রুশ পরিচালক পাভেল তালানকিন। যে সোনালি ট্রফিটি স্পর্শ করার জন্য সারাজীবনের অপেক্ষা, সেটিই এখন রহস্যজনকভাবে নিখোঁজ।

নিউ ইয়র্ক থেকে জার্মানি ফেরার পথে আকাশপথের কোনো এক বাঁকে হারিয়ে গেছে ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’ সিনেমার জন্য পাওয়া সেই কাঙ্ক্ষিত অস্কার মূর্তিটি। বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ আসরের সেরা তথ্যচিত্রের মুকুট মাথায় নিয়েও পাভেলের চোখে এখন আনন্দের বদলে কেবলই বিষাদ আর উৎকণ্ঠার ছায়া।

জানা যায়, পরিচালক পাভেল তালানকিন লুফথানসা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিলেন।

সাধারণত অস্কার বিজয়ীরা মূর্তিটি নিজেদের কাছেই রাখেন। কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা টিএসএ জানায়, ৮.৫ পাউন্ড ওজনের এই শক্তপোক্ত মূর্তিটি বিমানে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

এ বিষয়ে সহ-পরিচালক ডেভিড বোরেনস্টাইন জানান, নিরাপত্তা কর্মীরা অস্কারটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। পাভেলের কাছে আলাদা কোনো ব্যাগ না থাকায় বাধ্য হয়ে মূর্তিটিকে একটি বাক্সে ভরে বিমানের নিচের মালামাল রাখার স্থানে (হোল্ড লাগেজ) পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ফ্রাঙ্কফুর্ট পৌঁছানোর পর দেখা যায়, সেই বাক্সটি আর নেই।

এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পাভেল তালানকিন বলেন, ‘অস্কারকে কিভাবে অস্ত্র হিসেবে দেখা হতে পারে, তা ভেবে আমি অবাক হচ্ছি। এর আগে অনেকবার তিনি বিমানে করে এটি নিজের কাছে রেখেই ভ্রমণ করেছেন, কিন্তু কখনো এমন সমস্যায় পড়েননি।’

লুফথানসা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে এটি খুঁজে বের করার চেষ্টা শুরু করেছেন।

Tags: লিড বিনোদন
Previous Post

ইসরায়েলসহ মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

Next Post

বৃষ্টিতে বন্ধ খেলা, ভারী বর্ষণে ভেসে গেল মাঠ

Next Post
ঢাকা স্টেডিয়ামে বৃষ্টির কারণে মাঠ ঢেকে রাখা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টিতে বন্ধ খেলা, ভারী বর্ষণে ভেসে গেল মাঠ

প্রধানমন্ত্রীর ভারত সফর

ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা সেবা স্বাভাবিকের পথে, ধাপে ধাপে এগোচ্ছে দিল্লি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT