চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র নিবন্ধন শুরু, বিচারক সারা যাকের-মৌ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 17, নভেম্বর 2022
in বিনোদন
A A
সারা যাকের ও মৌের ছবি, বাংলাদেশি নারীদের সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৯ সালের পর করোনা মহামারীর কারণে সুন্দরী বিষয়ক প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়নি। দুই বছর পর আবারও শুরু হলো এই আয়োজন। এরইমধ্যে নতুন আসরের নিবন্ধন শুরু হয়েছে।

এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এবারের অফিশিয়াল ফ্র্যাঞ্চাইজ অমিকন এন্টারটেইনমেন্ট ও অর্গানাইজিং পার্টনার এশিয়াটিক’র প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২’ এর আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করবেন অভিনেত্রী সারা যাকের ও মডেল-অভিনেরী সাদিয়া ইসলাম মৌ।

আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট ও অমিকন গ্রুপের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ কোনো মডেল খোঁজে না। এ প্রতিযোগিতার মাধ্যমে আমরা রোল মডেল খুঁজি।

দেশের বাইরে থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না সারা যাকের। তবে বিচারকার্যে যুক্ত হতে পেরে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে উচ্ছ্বাস প্রকাশ করেন মৌ। তিনি বলেন, আমি খুব সম্মানিত বোধ করছি, এমন একটি আয়োজনে বিচারক হতে পেরে। বিউটি উইথ পারপাস স্লোগানটাও অনেক ভালো। তাই বলতে চাই, এগিয়ে যাও নারী। তোমরা অবশ্যই পারবে।

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক দুই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এর মধ্যে জেসিয়া ২০১৭ সালে প্রথম আয়োজনে স্বীকৃতি পান, এরপরের বছর মুকুট ওঠে ঐশীর মাথায়।

বাংলাদেশ থেকে খেতাব পাওয়ার পর ‘মিস ওয়ার্ল্ড’র মূল আয়োজনে এ পর্যন্ত সবচেয়ে সফল ঐশী। তিনি সেরা ৩০-এ জায়গা করে নিয়েছিলেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার জন্য মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খুব স্পেশাল, এটা আমার পরিচয়। এ পরিচয়ের মাধ্যমে আমি দেশকেও ধারণ করি।’

কয়েকদিন আগেই মিস ‘ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২’র নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আয়োজনটির ফেসবুক পেজ কিংবা অফিসিয়াল ওয়েবসাইটের (www.missworldbangladesh.com) মাধ্যমে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। দেশ থেকে বিজয়ী একজনকে পাঠানো হবে ‘মিস ওয়ার্ল্ড’র বিশ্বমঞ্চে।

Tags: ঐশীজেসিয়া ইসলামমিস ওয়ার্ল্ডমিস ওয়ার্ল্ড বাংলাদেশমৌলিড বিনোদনসাদিয়া ইসলাম মৌসারা যাকেরসুন্দরী প্রতিযোগিতা
Previous Post

হিলি স্থলবন্দরে চার মাসে রাজস্ব ঘাটতি ৪৯ কোটি টাকা

Next Post

হজযাত্রা নিয়ে প্রতারণা করলে কঠোর শাস্তি হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী হজযাত্রা নিয়ে সতর্কতা ও প্রতারণা বন্ধের আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রা নিয়ে প্রতারণা করলে কঠোর শাস্তি হবে: প্রধানমন্ত্রী

ফুটবল খেলোয়াড় অনুশীলনে ব্যস্ত, মাঠে দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গরমে অনুশীলন ছাড়তে চাইছেন ম্যাগুয়ের-কেনরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT