চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার শুধু একটা মিরাকল লাগবে, সেটা হচ্ছে ভোট’

থাইল্যান্ডে ‘মিস ইউনিভার্স’-এর মঞ্চ থেকে মিথিলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 14, নভেম্বর 2025
in বিনোদন
A A
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৩ প্রতিযোগী বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রতিনিধি হয়ে ৭৪তম মিস ইউনিভার্সের মঞ্চে বেশ জোরেসোরেই নিজের অবস্থান জানান দিয়েছেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে সৌন্দর্যের লড়াইয়ে বেশ আলোচনায় তিনি। এমনকি ‘পিপলস চয়েস’ ভোটেও সবার উপরের দিকে তার নাম!

হাড্ডাহাড্ডি এই ভোটযুদ্ধে কখনো মিথিলা নম্বর ওয়ানে, আবার কখনো বা দ্বিতীয় অবস্থানে নেমে আসছেন। এ নিয়ে প্রতি মুহূর্তে বাড়ছে উত্তেজনা। এ অবস্থায় সবার উদ্দেশে থাইল্যান্ড থেকে একটি বার্তা দিয়েছেন এই মডেল।

দেশের মানুষের কাছে অনুরোধ জানিয়ে মিথিলা এক ভিডিও বার্তায় বলেন,“ভোট দেয়া কেউ বন্ধ করবেন না, বাংলাদেশ এখনো লড়ছে!”

মিথিলা বলেন, “আমি মিস ইউনিভার্স এর মঞ্চে সবচেয়ে ভালো করার চেষ্টা করছি। যতোভাবে সম্ভব বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। এখানে সবার খুব ভালো রেসপন্স পাচ্ছি। এখন শুধু আমার দেশের মানুষের থেকে একটা মিরাকল লাগবে, যে মিরাকলটা হলো ভোট। এটাই আমাদের শক্তি, এই শক্তিটাকে প্লিজ সবাই কাজে লাগান। ১৯ নভেম্বর পর্যন্ত দয়া করে সবাই বাংলাদেশকে ভোট করতে থাকুন।”

এরআগে এক পোস্টে মিথিলা লিখেন,“বাংলাদেশ বারবার দুই নম্বরে এসে পড়ছে। এই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝে আপনাদের সহযোগিতা এখন অপরিহার্য! পেজেন্ট পাওয়ারহাউজ দেশগুলো এখন কৌশল করে ভোট জমিয়ে রাখছে, কারণ তারা জানে, ১৯ নভেম্বর ডেডলাইনের আগে প্রতিটি ভোটই মূল্যবান। আমরা হয়তো পেজেন্ট পাওয়ারহাউজ নই, কিন্তু আমাদের প্রধান শক্তি হলো আমাদের জনসংখ্যা আর জন্মভূমির প্রতি আমাদের প্রবল দেশাত্মবোধ! যুদ্ধ এখনো শেষ হয়নি। ১৯ নভেম্বর পর্যন্ত আমাদেরও প্রস্তুত থাকতে হবে। তাই কোনোভাবেই ভোট দেওয়া বন্ধ করবেন না। আগামী ১৯শে নভেম্বর (ভোটিং ডেডলাইন) পর্যন্ত অবিরামভাবে বাংলাদেশকে ভোট দিয়ে যান।”

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে মিথিলার জন্য তুমুল ক্যাম্পেইন। দেশের শোবিজ অঙ্গনের তারকারা একে একে যুক্ত হচ্ছেন তার পাশে— জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অনেকে সামাজিক মাধ্যমে মিথিলার জন্য ভোট চেয়ে পোস্ট দিচ্ছেন।

ভোট দিতে চাইলে মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে “গেট ভোট” অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘পিপলস চয়েস’ সেকশনসহ বেশ কয়েকটি বিভাগে গিয়ে তানজিয়া জামান মিথিলা-কে নির্বাচন করা যাবে। প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগও রয়েছে।

Tags: জয়া আহসানজান্নাতুল পিয়াজান্নাতুল ফেরদৌস ঐশীতানজিয়া জামান মিথিলাভিডিও বার্তাভোটযুদ্ধমিথিলামিস ইউনিভার্সমুমতাহিনা টয়ামেহজাবীন চৌধুরীরুনা খানলিড বিনোদনশবনম ফারিয়াশবনম বুবলীসাফা কবীরসালমান মুক্তাদিরসিনেমা
Previous Post

‘ইউনূস সরকার পরিকল্পিতভাবে দেশকে মার্কিন ভূরাজনৈতিক স্বার্থের অনুগত করছে’

Next Post

‘জয়বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা মানায় না: কাদের সিদ্দিকী

Next Post
কাদের সিদ্দিকী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, জনসমাগমে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জয়বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা মানায় না: কাদের সিদ্দিকী

ফুটবল খেলোয়াড়ের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, মাঠে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোচের ‘পরিকল্পনায়’ খেলতে না পারায় গোল হজম করেছি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT