চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হলো ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 16, জুলাই 2025
in বিনোদন
A A
মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৩ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নারীদের আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করতে ঢাকায় শুরু হয়েছে ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’। মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮-২৬ বছর বয়সী, অবিবাহিত, সুনাগরিক, পরিবেশ সচেতন এবং বৈশ্বিক সংস্কৃতিতে অভ্যস্ত নারীরা আগামী ১৭ জুলাই থেকে www.missbangladesh.com ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। প্রাথমিক বাছাই শেষে ১০০ জন প্রতিযোগীকে ২৬ সেপ্টেম্বর লা মেরিডিয়ানে অডিশনের জন্য আমন্ত্রণ জানানো হবে। প্লাস্টিক ও বর্জ্য পদার্থ দিয়ে নতুন কিছু তৈরি করে গল্পের মাধ্যমে অনুপ্রাণিত করতে সক্ষম অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২০ জনকে এক মাসব্যাপী ফেলোশিপের জন্য বেছে নেওয়া হবে।

ফেলোশিপে থাকবে পেজেন্ট ট্রেনিং, অ্যাডভোকেসি স্পিচ, উদ্যোক্তা বিষয়ক শিক্ষা, প্রজনন ও মানসিক স্বাস্থ্য এবং ফিটনেস–বিষয়ক প্রশিক্ষণ। চূড়ান্ত বিজয়ী ‘মিস বাংলাদেশ–আর্থ’ হিসেবে ফিলিপাইনে অনুষ্ঠিতব্য ২৫তম মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

২০২৪ সালের ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট’-এর মাধ্যমে ১০ জন নারী আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এবারের আয়োজনটি আগের তুলনায় বিস্তৃত আকারে অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা নারীদের দৃশ্যমানতা, সামাজিক প্রতিবন্ধকতা ও ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। উপস্থিত ছিলেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের এসডিজি কো-অর্ডিনেটর ডা. তাসিন আফরিন ডায়ানা, আন্তর্জাতিক আইন উপদেষ্টা তাহরিন জেরিন, হারনেট টিভির সিইও আলিশা প্রধাণ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাসরিন সিরাজ অ্যানি, লা মেরিডিয়েন ঢাকার জেনারেল ম্যানেজার কনস্ট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল, সংগীতশিল্পী মেহরিন এবং চল পড়ি’র সহ-প্রতিষ্ঠাতা ক্যাটেরিনা ডন।

আয়োজনের অংশ হিসেবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সামাজিক দূত হিসেবে পরিচিত করা, জলবায়ু ন্যায়, লিঙ্গ সমতা ও তরুণ নেতৃত্ব নিয়ে আলোচনা, সাংবাদিক ও কূটনীতিকদের স্বীকৃতি এবং জাতিসংঘ ও দূতাবাসগুলোর সঙ্গে কূটনৈতিক সংলাপের সুযোগ রাখা হয়েছে।

আয়োজনে সহযোগিতা করেছে লা মেরিডিয়েন (হসপিটালিটি পার্টনার), হারনেট টিভি (মিডিয়া পার্টনার), হারনেট ফাউন্ডেশন (স্ট্র্যাটেজিক পার্টনার), ইভেন্টসিটি, টাইমস পিআর, আনজারা, অ্যাক্সপার্ট প্রোডাকশন, লা বেল অ্যান্ড ওয়েলনেস হাব বাই মুন, গারনিস এবং ট্রায়ো ভিজ্যুয়ালস।

‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম’ একটি নেতৃত্ব, জলবায়ু কূটনীতি ও অ্যাডভোকেসি ভিত্তিক প্ল্যাটফর্ম, যার লক্ষ্য জলবায়ু পরিবর্তন (এসডিজি ১৩), লিঙ্গ সমতা (এসডিজি ৫) এবং বৈশ্বিক অংশীদারিত্ব (এসডিজি ১৭) বিষয়ক কার্যক্রমে নারীদের সক্রিয়ভাবে যুক্ত করা।

Tags: মেঘনা আলমসুন্দরী প্রতিযোগিতা
Previous Post

চলন্ত বাসে বাচ্চা প্রসবের পর ছুড়ে ফেললেন মা!

Next Post

পুরুষদের সঙ্গে কথা বলায় স্ত্রীর গলা কেটে হত্যা

Next Post
নিহত ব্যক্তির লাশ উদ্ধার, পুলিশ তদন্তে, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরুষদের সঙ্গে কথা বলায় স্ত্রীর গলা কেটে হত্যা

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বিশ্বকাপ ট্রফির পাশে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জানা গেল ২০২৬ বিশ্বকাপ টিকিটের আবেদনের সময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT