চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অরাজকতা প্রতিরোধে পুলিশের সঙ্গে অসদাচরণ দুঃখজনক: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 20, নভেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পুলিশের সঙ্গে অসদাচরণ ও অরাজকতা প্রতিরোধে ডিএমপি কমিশনারের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অরাজকতা প্রতিরোধে মাঠে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে এমন মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

তিনি বলেন, আমার অফিসাররা যখন পরি`স্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন, তখন তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। অনুরোধ করব পুলিশের সঙ্গে এমন আচরণ করবেন না। আমরা সংঘাত চাই না, আমরা সেবা দিতে চাই।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক অরাজকতার সময় পুলিশের প্রতি অসৌজন্যমূলক আচরণের প্রসঙ্গে কমিশনার বলেন, আপনারা যে কাজটি করতে চেয়েছিলেন, তা হলে রাজধানীসহ সারাদেশে অরাজক পরিবেশ সৃষ্টি হতো। পুলিশ দায়িত্ব পালন করছিল বলেই তা রোধ করা গেছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। একই ধরনের কর্মকাণ্ড আবার দেখা দিলে সমাজে অস্থিরতা তৈরি হবে। দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সদস্যরা যেভাবে আচরণের শিকার হয়েছেন, তা কোনো সচেতন মানুষের কাছ থেকে প্রত্যাশিত নয়।

পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, নিরপরাধ অফিসারকে যেভাবে ককটেল মেরে আহত করা হয়েছে, তা উদ্বেগজনক। এতে সদস্যদের মনোবল ভেঙে যায়, আর তার প্রভাব সমাজকেই বহন করতে হয়।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলা বা দুর্বৃত্তায়নের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল ভাঙার চেষ্টা করবেন না।

গুলির নির্দেশনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা কমিশনারের নির্দেশ নয়; এটি দেশের আইন। আইন সংসদ প্রণয়ন করে, পুলিশ শুধু তা অনুসরণ করে।

অনলাইনভিত্তিক অপরাধ মোকাবিলায় আধুনিক সক্ষমতা গড়তে ডিবির সাইবার সাপোর্ট সেন্টার চালু করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। নতুন সেন্টারে থাকবে আধুনিক প্রযুক্তির ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪ ঘণ্টার রেসপন্স টিম। নাগরিকরা ফেসবুক পেজ, ইমেইল ও অনলাইন চ্যানেলের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।

তিনি বলেন, অনলাইন জালিয়াতি, প্রতারণা, ডিজিটাল হয়রানি, মানহানি ও অনলাইন জুয়ার মতো অপরাধ মানুষের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষাকে হুমকির মুখে ফেলছে। তাই ডিএমপি প্রযুক্তিনির্ভর ও প্রমাণভিত্তিক সেবা নিশ্চিত করতে কাজ করছে।

নারী ও কিশোরদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত অভিযোগ নিষ্পত্তির বিশেষ উদ্যোগও থাকবে বলে জানান তিনি।

শেখ সাজ্জাত আলী বলেন, সাইবার নিরাপত্তা কেবল পুলিশের দায়িত্ব নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সচেতনতাও অত্যন্ত জরুরি। নিরাপদ অনলাইন পরিবেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

Tags: ডিএমপিঢাকা মেট্রোপলিটন পুলিশ
Previous Post

আবারও মা হচ্ছেন, খবর জানালেন সোনম

Next Post

যৌন অপরাধী এপস্টাইনের বিচারিক নথি প্রকাশের বিলে ট্রাম্পের স্বাক্ষর

Next Post
ডোনাল্ড ট্রাম্প অফিসে বসে, ভাবুক মুখাবয়ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন অপরাধী এপস্টাইনের বিচারিক নথি প্রকাশের বিলে ট্রাম্পের স্বাক্ষর

Dhaka Reporters Unity holds press conference on social issues. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের নতুন অনুষ্ঠান ‘ভিন্ন ভাবনা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT