চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্তানী বা অসৎ আচরণ কঠোর হাতে দমন করা হবে: সিইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 28, মে 2023
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
সিইসি মহোদয় মাস্তানী ও অসৎ আচরণ কঠোরভাবে দমন করার ঘোষণা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঈদ পান্থ: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাজীপুরের পরাজিত প্রার্থীও নির্বাচন নিয়ে কোনো অভিযোগ করেননি। বরিশাল সিটি কর্পোরেশন গাজীপুরের তিনভাগের একভাগ। সিসি ক্যামেরায় ১২৬ কেন্দ্র নিয়ন্ত্রণে রাখা হবে। এই ইভিএম ইন্টারনেট কানেক্টেড নয়। আপনার ফিঙ্গার প্রিন্ট পাওয়া মাত্রই এটির ব্যালট ওপেন হবে। কোনো মাস্তানী বা অসৎ আচরণ কঠোর হাতে দমন করা হবে।

শনিবার (২৭ মে) রাত আটটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা কার্যালয় আয়োজিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচন-২০২৩ প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি প্রথমে কাউন্সিলর, সংরক্ষিত নারী প্রার্থী ও মেয়র প্রার্থীদের অভিযোগ শোনেন এবং সবশেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আচরণবিধি মানাটা আপনাদের প্রতিপালন করতে হবে। আমরা সবকিছু দেখবো না, দেখতে পারবো না। তবে নিউজ মিডিয়াকে আমরা গুরুত্ব দেই। আমাদের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। গাজীপুরে লাখ লাখ ভোটার গার্মেন্টস শ্রমিক। তারা ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছেন। আপনার সমর্থক থাকলে ভোট পাবেন। অভিযোগ করলে হবে না, অভিযোগের বিরুদ্ধে প্রমাণ দিতে হবে। কালো টাকা চোখে দেখা যায় না। কিন্তু সেটার বাড়াবাড়ি স্পষ্ট হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। এসময় সিটি করপোরেশনের ৭জন মেয়র প্রার্থীসহ ১৭৮ জন কাউন্সিলর প্রার্থীও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অবঃ), নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ডিআইজি আক্তারুজ্জামান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Tags: বরিশাল সিটি নির্বাচন ২০২৩সিইসি কাজী হাবিবুল আউয়াল
Previous Post

বিকেলে ছেলের হত্যাকাণ্ডের বিচার দাবি করে রাতে মারা গেলেন মা

Next Post

১০০ বছরে হেনরি কিসিঞ্জার: ভালোবাসা পেয়েছেন দেশে, দুর্নাম জুটেছে বিদেশে

Next Post
বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ হেনরি কিসিঞ্জার, বয়সে ১০০ বছর, পড়ছেন বই. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০ বছরে হেনরি কিসিঞ্জার: ভালোবাসা পেয়েছেন দেশে, দুর্নাম জুটেছে বিদেশে

প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৮ থেকে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে বলেই দেশ উন্নয়নের পথে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT