চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংলাপ শেষে বের হয়ে যা জানালেন মির্জা ফখরুল

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
4:54 অপরাহ্ন 05, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে: তারা আমাদের জানিয়েছে নির্বাচন অনুষ্ঠান অন্তর্বতী সরকারের প্রধান প্রাইওরিটি। আমাদের দাবিগুলো তাদেরও দাবি। একই সঙ্গে কবে নির্বাচন হবে তার রোডম্যাপ আমরা অন্তর্বতী সরকারের কাছে চেয়েছি। 

শনিবার (৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার ডাকা সংলাপে প্রথম দল হিসেবে অংশ নেয় বিএনপি। তাদের জন্য নির্ধারিত সময় ৩০ মিনিট থাকলেও প্রায় ১ ঘন্টা এ বৈঠক স্থায়ী হয়। বের হয় সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব।

সংলাপে কী আলোচনা হলো জানতে চাইলে মির্জা ফখরুল বলেন: আমরা নির্বাচন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছি। নির্বাচন ব্যবস্থার সংস্কার-কমিশন সব বিষয়ই আমরা তুলে ধরেছি। আমাদের মতামত আমি তুলে ধরেছি। আমরা বলেছি নির্বাচন কমিশন আইন স্থগিত করে সকল রাজনৈতিক দলের মতামত এবং ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন হতে হবে। কবে নির্বাচন হবে সে বিষয়ে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। এনআইডি কার্ড যেটা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধিনে নেওয়ার জন্য একটা আইন করা হয়েছিলো, সেটা অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি।

তিনি আরও বলেন: বিতর্কিত কোন ব্যাক্তি যেনো নির্বাচন কমিশন সংস্কার কমিটিতে না যায়, সে কথা বলেছি। ফ্যাসিস্ট সরকারের সময় ভুয়া ভোটের মাধ্যমে নির্বাচিত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছি। ১৪-১৮-২৪ সালে যেসকল প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা ছিলেন, তাদের ভুয়া-ব্যর্থ এবং পক্ষপাতদুষ্ট নির্বাচন অনুষ্ঠানের অভিযোগে আইনের আওতায় আনার কথা বলেছি। বিচারপতি খায়রুল হক যিনি নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মূল হোতা, তত্বাবধায়ক সরকার বাতিলের নায়ক ছিলেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।

বিএনপি মহাসচিব আরও যোগ করেন: প্রশাসনে যারা বিগত ফ্যাসিষ্ট সরকারের দোসর হিসেবে লুটপাটে সহায়তা করেছে, তাদের সরিয়ে নিরপেক্ষ লোকদের আনার কথা বলেছি। সেই সাথে পত্রপত্রিকায় জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত যে খবরটি এসেছে, সেটা কিভাবে হলো সেটা জানতে চেয়েছি। অভিযুক্ত লোকদের অপসারণের কথা বলেছি। বলেছি চুক্তি ভিত্তিক কিছু নিয়োগ বাতিল করার জন্য। যারা পদন্নতি বঞ্চিত হয়েছে এতো বছরে তাদের ভুতাপেক্ষ পদন্নতি দেওয়ার কথা বলেছি। দলকানা বিচারক অপসারণের কথা বলেছি। হত্যা-দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগে যাদের আটক করা হচ্ছে তাদের আবার জামিন দেওয়া হচ্ছে, এটা উদ্বেগজনক।

বিগত সরকার ঘনিষ্ট অনেকে দেশ ছেড়ে পালাচ্ছেন, এবিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন: আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনীতিবিদ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। তারা কিভাবে পালাচ্ছে, কাদের সহায়তায় পালাচ্ছে তা খুঁজে বের করার জন্য বলেছি। ফ্যাসিবাদী সরকারের প্রধান ভারতে বসে থেকে ক্যাম্পেইন করছে, এটা নিয়ে আমরা কথা বলেছি। তারা আমাদের জানিয়েছে তারা ভারত সরকারের সঙ্গে কথা বলবে।

সংখ্যালঘু  নির্যাতন সংক্রান্ত প্রচারণা ইস্যুতে তিনি বলেন: দুর্গাপূজাকে সামনে রেখে সকলে না কিছুসংখ্যক সনাতনি মানুষ পরিকল্পিতভাবে জনগণকে উষ্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। তারা অপপ্রচার চালাচ্ছে। বলছে, হিন্দু কমিউনিটির ওপর এখানে অত্যাচার চলছে, নির্যাতন হচ্ছে। যেটা সর্বৈম্য মিথ্যা। এটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে আমরা মনে করি। একথাগুলো আমরা অত্যান্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য বলেছি।

সংলাপে অংশ নেওয়া বিএনপির অন্য নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও সালাহ উদ্দিন আহমেদ। এতে সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন উপদেষ্টাও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

Tags: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসপ্রধান উপদেষ্টাবিএনপিবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসংলাপ
Previous Post

৩২ হাজার দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তা দেবে ২ লাখের বেশি আনসার

Next Post

প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের সংলাপ শুরু

Next Post
প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের সংলাপের ছবি, দুই নেতা মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের সংলাপ শুরু

নেতা ও অভিনেতাদের একত্রে ছবি, পটভূমিতে বৃষ্টির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাফীর প্রথম সিরিজে নায়ক রুবেল, আছেন পূজাও!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT