চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ ডিসেম্বরের কর্মসূচি নিয়ে সরকার ভয়ে আছে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 03, ডিসেম্বর 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
বৃহৎ জনসমাগমের মধ্যে মির্জা ফখরুল বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ ডিসেম্বরের কর্মসূচি নিয়ে সরকার ভয়ে আছে। সেজন্য গায়েবী মামলা দিয়ে ও জঙ্গীবাদের ধোয়া তুলে বিরোধীমত দমনে ব্যস্ত হয়েছে তারা। কোন তালবাহানা নয়, তাদেরকে ক্ষমতা ছাড়তেই হবে।

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আজ শনিবার বিকেলে বিভাগীয় গণসমাবেশে ফখরুল এসব কথা বলেন। সকাল পৌনে ১১টার দিকে বিএনপির এই গণসমাবেশ শুরু হয়।

মির্জা ফখরুল বলেন: ১০ তারিখের সমাবেশ নিয়ে সরকারের ঘুম হারাম হয়ে গেছে। সেদিন নাকি তারা উড়ে যাবে। জনগণের প্রতি তাদের আস্থা নেই। চোরের মন পুলিশ পুলিশ। নয়াপল্টনে এর আগে অনেক সমাবেশ করেছি, তখন তো সমস্যা হয়নি। এখন কেন এত সমস্যা?

ফখরুল বলেন, ‘১০ টাকার চাল নেই, ঘরে ঘরে চাকরি নেই। কৃষকেরা ফসলের দাম পায় না। বিনামূল্যে সার পায় না। সরকার হাজার হাজার কোটি টাকা পাচার করছে। আমাদের রুখে দাঁড়াতে হবে।  আমরা যদি রুখে দাঁড়াতে  না পারি , ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সেই অর্জন নষ্ট হয়ে যাবে।’

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এবার শেখ হাসিনাকে পতদ্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন হবে।’

‘সরকার পরিকল্পিতভাবে অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতি ধ্বংস করছে’ উল্লেখ করে ফখরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান জাতীয় সরকারের কথা বলছেন। বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে। দেশে নতুন দিগন্তের সূচনা করতে হবে। অর্থনীতিকে চাঙা করে তুলতে হবে। তাই জেগে উঠতে হবে, দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে হবে।’

বৃহৎ জনসমাগমের দৃশ্য, জনতায় পরিপূর্ণ মাঠ. Channel i News - চ্যানেল আই নিউজ নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতি দেওয়া না দেওয়ার প্রসঙ্গে ফখরুল বলেন, ‘নয়াপল্টনেই আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে সমাবেশে করেছি। লাখ লাখ লোকের সমাবেশ হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ হলে আওয়ামী লীগের তক্তপোষ উপড়ে যাবে। জনগণের প্রতি তাদের আস্তা নাই বলে আওয়ামী লীগ প্রতি মুহূর্তে ভয় পায়, ক্ষমতা বুঝি এই গেল এই গেল।’

জঙ্গির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপিকে ধরার জন্য যখন মনে হয় জঙ্গি তৈরি করে। আওয়ামী লীগ নিজেরা অগ্নিসন্ত্রাস করে বাস পোড়ায়, আর বলে বিএনপির লোকেরা নাকি এসব করেছে।’

গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘১২ হাজার নতুন কোটিপতি হয়েছেন, সাড়ে তিন কোটি হয়েছেন অতি দ্ররিদ্র। কার উন্নয়ন করেছে সরকার? হালাল উপার্জন করে কে শান্তিতে আছে? একজন মানুষ বের করুন। তাই সাধারণ মানুষ পরিবর্তন চায়। সেই আসায় কোনো বাধা দিয়ে মানুষকে সমাবেশে আসতে আটকে রাখতে পারছেন না।’

নজরুল বলেন, ‘আমাদের নানাভাবে উসকানি দিচ্ছে। আমাদের নেতাকর্মী মেরে ফেলা হয়েছে। আমরা যাতে প্রতিবাদ করি, যাতে তারা দেখাতে পারে—আমরা উচ্ছৃঙ্খল। অথচ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। রক্ত চক্ষু দেখে আমরা ভয় পাই না, বন্দুক নিয়ে ৫০ বছর আগে যুদ্ধ করেছি।’

Tags: গণসমাবেশবিএনপিমির্জা ফখরুলরাজশাহী
Previous Post

করোনায় নতুন শনাক্ত ১০

Next Post

আরেকটি প্রত্যাশিত জয় নাকি অঘটনের ইতিহাস রচনা ?

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মোহাম্মদ নাঈম হাসি মুখে উদযাপন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকটি প্রত্যাশিত জয় নাকি অঘটনের ইতিহাস রচনা ?

বয়সে বৃদ্ধ পেলে হাসপাতালে চিকিৎসাধীন, উদ্বেগ প্রকাশ করছে পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসায় আর সাড়া দিচ্ছে না পেলের শরীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT