চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেজর হাফিজকে জেলে পাঠানোয় মির্জা ফখরুলের গভীর উদ্বেগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 অপরাহ্ন 05, মার্চ 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বীর মুক্তিযোদ্ধা  ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে জেলে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতার দম্ভে ‘ধরাকে সরা জ্ঞান’ করছে। দুঃশাসন প্রলম্বিত করার লক্ষ্যে দেশে ভীতি ও আতঙ্কের বিস্তার ঘটানো হচ্ছে।

আজ মঙ্গলবার ৫ মার্চ বিকেলে হাফিজ উদ্দিন আহমেদের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর পর মির্জা ফখরুল ইসলাম এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তিনি যে সাহসী ভূমিকা পালন করেছেন, তা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বিদেশ থেকে মাত্র হাঁটুর অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন, এখনো ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না। একজন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে একটি ‘মিথ্যা’ মামলায় ‘ফরমায়েশি’ সাজা প্রদান এবং গতকাল তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের মতো একজন বীর মুক্তিযোদ্ধার জামিন নামঞ্জুরের ঘটনায় আবারও প্রমাণ হলো, দেশে বিরোধী দল ও ভিন্নমত প্রকাশকারী মুক্তিযোদ্ধাদেরও জুলুম-নির্যাতনের হাত থেকে রেহাই দেওয়া হচ্ছে না।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনাকে এখন প্রতিদিনের কাজ হিসেবে নিয়েছে সরকার। দেশে আইনের শাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে থাকা নেতা-কর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

বিবৃতিতে বিএনপির মহাসচিব অবিলম্বে হাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলায় ‘ফরমায়েশি’ সাজা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন।

Tags: গভীর উদ্বেগবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীরমেজর হাফিজ উদ্দিন আহমেদ
Previous Post

হঠাৎ বন্ধ ফেসবুক ও ইনস্টাগ্রাম

Next Post

বিসিএলে বাফুফে এলিটের জয়, ড্র করেছে ফকিরাপুল-নওফেল

Next Post
বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএলে বাফুফে এলিটের জয়, ড্র করেছে ফকিরাপুল-নওফেল

বাংলাদেশের সংসদে একজন নারী সদস্য বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা আগুন সন্ত্রাস করেছে তাদের কোন ক্ষমা হবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT