চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলে যাওয়া উইকেটের ধরন জানালেন তাইজুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 অপরাহ্ন 04, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
তাইজুলের উইকেট নেওয়ার মুহূর্ত, বাংলাদেশ ক্রিকেট দল. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ম্যাচ শুরুর আগে আলোচনায় থাকে উইকেট। পাঁচ দিনের ম্যাচে উইকেটের ধরণ বুঝতে পারা অনেক গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট শুরুর আগে মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন উইকেট দেখে মনে হয়েছে, সবার (পেসার, স্পিনার, ব্যাটার) জন্য সব কিছু করার সুযোগ থাকবে। যদিও শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে বোলিং সহায়কই মনে হয়েছে উইকেট।

আয়ারল্যান্ডকে ২১৪ রানে অলআউট করে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে তুলেছে ৩৪ রান। দুই দল ৮৭.২ ওভার ব্যাট করেছে, উইকেট পড়েছে ১২টি।

টেস্টের নবীন দেশ ও তুলনামূলক সহজ প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে স্পোর্টিং উইকেটে খেলার চ্যালেঞ্জ নেয়া দলীয় পরিকল্পনারই অংশ। ৫ উইকেট শিকার করা তাইজুল ইসলাম জানালেন উইকেট সম্পর্কে তার ভাবনার কথা।

‘আসলে উইকেট কী ডিমান্ড করছে সেটি বোঝা গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় উইকেটে ঘাস ছিল। যার জন্য তিনটা পেসার খেলানো। সাথে সাথে অপশন ছিল, তিনজন স্পিনারও ছিল। টিম কম্বিনেশনটা ওইভাবেই ছিল, উইকেটের আচরণ যেমন হবে ওইভাবে আক্রমণ করার পরিকল্পনা ছিল।

‘আপনি হয়তো খেয়াল করবেন যে, উইকেটটা এমন আপনি চাইলেও হয়তো বড় শট করতে পারবেন না। হয়তো থাকতে পারবেন, কিন্তু বড় শট করতে গেলেই একটা কিছু হয়ে যাবে। তো হয়তো ভালো লাইন বা লেন্থে যদি বল করা যায়, স্পিনার হোক বা পেসার হোক, উইকেটটা অমনই যে, লাইন লেন্থে বল করলে দুইজনই সুবিধা পাবে।’

দিনের শেষ ওভারে তামিম ইকবাল আউট হন। নইলে বলা যেতো বাংলাদেশ এগিয়ে। ম্যাচের ভারসাম্য নিয়ে তাইজুল বলেন, ‘এমন সময় উইকেটটা পড়ছে যে, আমরা একটু ব্যাকফুটে..। ব্যাকফুটে বলব না ঠিক, হতে পারে। কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়ানো গুরুত্বপূণূ আরকি। আপনি যদি ওদেরকে একটা বড় স্কোর দিতে চান, এখন একটা বড় পার্টনারশিপ লাগবে।’

নিজের ৫ উইকেট প্রাপ্তি নিয়ে তাইজুল বলেন, ‘অবশ্যই এটা ভালো লাগার বিষয় প্রথম ইনিংসে পাঁচ উইকেট। আর উইকেটের যেমন অবস্থা এই রকম উইকেটে পাঁচ উইকেট পাওয়াটা কঠিন হয়। তো আলহামদুল্লিলাহ যে, পাঁচ উইকেট পেয়েছি।’

এই ধরণের উইকেটে নিয়মিত খেললে বিদেশ সফরে সহায়ক হবে বলে জানান তাইজুল। স্পিনাররা ৭ উইকেট দখল করলেও শুরুর দুই উইকেট তুলে নেন পেসার শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন।

Tags: তাইজুল ইসলামবাংলাদেশ-আয়ারল্যান্ডমিরপুরমিরপুর টেস্টলিড স্পোর্টস
Previous Post

চালু হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯

Next Post

রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে নির্বাচনকালীন সরকার চায় সুজন

Next Post
সুজনের ভার্চুয়াল সভা, রাজনৈতিক আলোচনা ও সমঝোতার আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে নির্বাচনকালীন সরকার চায় সুজন

চলচ্চিত্র প্রদর্শনীতে বিভিন্ন সিনেমার পোস্টার দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলা একাডেমিতে তিনদিনের চলচ্চিত্র প্রদর্শনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT