চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে ‘ডিউক বল’ আতঙ্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 11, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, পেছনে ফিল্ডাররা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরের উইকেটে এমনিতেই ব্যাটিং করা কঠিন। তারপর আবার ডিউক বলের চ্যালেঞ্জ নিতে হয়েছে ব্যাটারদের। অসমান বাউন্স, সঙ্গে বাড়তি সুইং মেলায় ঢাকার পেসারদের দাপটে উড়ে গেছে রংপুর। বলের বৈচিত্র্যে টেকনিকের ঘাটতি স্পষ্ট হয়েছে পুরোপুরি। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরাই যেন বেঁচে যাওয়া!

শের-ই-বাংলা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ইনিংস ও ৬২ রানে জিতেছে ঢাকা। চার দিনের ম্যাচ শেষ হয়েছে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে। এত কম সময়ে বাংলাদেশের কোনো প্রথম শ্রেণির ম্যাচ শেষ হওয়ার নজির নেই। ১২ সেশনের ম্যাচ শেষ হয়েছে মাত্র ৫ সেশনে।

এর আগে কোকাবুরা ও এসজি বলে হতো বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচ। ব্যাটারদের জন্য আরও চ্যালেঞ্জ বাড়াতে এবারই প্রথম ডিউক বলের ব্যবহার ঘরোয়া ক্রিকেটে। মিরপুরের উইকেটে গাড় লালচে রংয়ের বল পেয়ে জ্বলে ওঠেন সুমন খান।

পেসার সুমন প্রথম ইনিংসে পাঁচটির পর দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছেন। পাশাপাশি বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিল দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে রংপুরকে ৫৬ রানে গুঁড়িয়ে দেয়।

প্রথম ইনিংসেও একশর মুখ দেখেনি রংপুর। ৯২ রানে থামে দলটি। জবাবে নাদিফ চৌধুরীর ৯০ রানের ইনিংসে দুইশ পেরোয় ঢাকা। ১৮৮ রানের লিড পাওয়া দলটির আর ব্যাটিংয়ে নামতে হয়নি। দ্বিতীয় ইনিংসে পঞ্চাশ পেরিয়েই গুটিয়ে যায় রংপুর।

Tags: জাতীয় ক্রিকেট লিগমিরপুররংপুরলিড স্পোর্টস
Previous Post

সদ্য নোবেলজয়ী আনি এখনোঁর গল্পে যতো সিনেমা

Next Post

হজ্ব ফাইন্যান্সের ঋণ বা সঞ্চয়ের কিস্তি দেওয়া যাবে ‘নগদ’-এ

Next Post
চ্যানেল আই অনলাইন এর প্রতিনিধিরা ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হজ্ব ফাইন্যান্সের ঋণ বা সঞ্চয়ের কিস্তি দেওয়া যাবে ‘নগদ’-এ

বিএনপি কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাধারণ মানুষের ইস্যু নিয়ে কর্মসূচিতে ব্যাপক সাড়া পাচ্ছে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT