চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসর সেরা ও সর্বোচ্চ গোলদাতার মুকুট মিরাজুলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 28, আগস্ট 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে তিন আসরে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। শিরোপা ছাড়া খালি হাতে ফিরতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। এবার আর হতাশ করেনি বাংলাদেশ, স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়েছে মারুফুল হকের শিষ্যরা। আসরের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন ফাইনালে জোড়া গোল করা স্ট্রাইকার মিরাজুল ইসলাম।

আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। ওই ম্যাচে এক গোল করে নিজের জানান দেন তরুণ স্ট্রাইকার। গ্রুপপর্বে শেষ ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে হেরে যায় আশরাফুল আসিফরা। ওই ম্যাচেও একটি গোল পেয়েছিলেন মিরাজ।

পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশের হারের ব্যবধান কমান এ তারকা। সেমিফাইনালে ভারতকে হারানোর অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক মোহাম্মদ আসিফ। তবে ওই ম্যাচে কোনো গোলের দেখা পাননি মিরাজ।

ফাইনালে জ্বলে উঠেন মিরাজ। প্রথম থেকেই চাপে থাকা বাংলাদেশের চাপ কমান এ স্ট্রাইকার। নেপালের ডি বক্সের সামনে বল নিয়ে কারিকুরি দেখানোর সময় তাকে ফাউল করে নেপালের রক্ষণভাগ। ফ্রি কিক থেকে টপকর্নারে দুর্দান্ত এক শটে গোল করে বিরতির আগে বাংলাদেশকে এগিয়ে নেন তিনি।

বিরতি থেকে ফিলে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। এবার লেফট রাইট উইংয়ের দুর্দান্ত সমন্বয়ে হেডের মাধ্যমে সহজ গোল করে ২-০ গোলে দলকে এগিয়ে নেন এ তারকা। ম্যাচের তৃতীয় গোল করেন লেফট উইঙ্গার রাব্বি হোসেন রাহুল। ওই গোলের যোগান আসে মিরাজুলের পা থেকে। সবমিলিয়ে চার গোল ও ফাইনালের দুর্দান্ত অ্যাসিস্টে সর্বোচ্চ গোলদাতা এবং আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিজের করে নেন মিরাজুল।

Tags: অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপনেপালবাংলাদেশমিরাজুলরাব্বিলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

সমন্বয়ক হাসনাতকে দেখতে সিএমএইচে ধর্ম উপদেষ্টা

Next Post

বন্যায় ক্ষতিগ্রস্তদের ১ দিনের বেতন দিল দক্ষিণ সিটি করপোরেশন

Next Post
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অফিসিয়াল লোগো, সবুজ ও লাল রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ১ দিনের বেতন দিল দক্ষিণ সিটি করপোরেশন

রিজওয়ানা হাসান প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তির জন্য অনলাইনে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তির আহ্বান জানালেন রিজওয়ানা হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT