চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বাসরুদ্ধকর ম্যাচে খুলনাকে হারিয়ে ফাইনালে চিটাগং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
খুলনা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে গেছিল চিটাগং কিংসের। বন্দরনগরীর দলটির আশা টিকিয়ে রাখে আলিস। শেষ ওভারে চোট পেয়ে বেরিয়েও যান মাঠের বাইরে। শেষ বলে আবার ফিরেন। জয়ের জন্য চিটাগংয়ে দরকার ১ বলে চার রান। আলিস আল ইসলাম সেটা করলেন, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে আদায় করে নিলেন বাউন্ডারি। তাতে খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে মোহাম্মদ মিঠুনের দল।

১৭তম ওভারের শেষ বলে দলীয় ১৩০ রানে মোহাম্মদ মিঠুনের উইকেট হারানোর পর জয়ের আশা থমকে যায় চিটাগংয়ের। জয়ের জন্য দরকার ছিল ১৮ বলে ৩৪ রান। কাগজে-কলমে আর কোনো নির্ভরযোগ্য ব্যাটার নাই। ক্রিজে আরাফাত সানি ও আলিস আল ইসলাম, দুজনেই বোলার। ১৮তম ওভারের তৃতীয় বলে স্ট্রাইকে যান আলিস। তার মোকাবেলা করা প্রথম বলটি ছিল ওয়াইড। জেসন হোল্ডারের পরের বল ব্যাটেই লাগাতে পারেননি আলিস। ওভারে চতুর্থ বলে ছক্কা হাঁকান, এর পরের বলে চার। শেষ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক নিজের কাছে নিয়ে নেন।

শেষ দুই ওভারে চিটাগংয়ে দরকার ২১ রান। ১৯তম ওভারে হাসান মাহমুদের বিপক্ষে কেবল ৬ রান তুলতে পারেন আলিস ও আরাফাত। সমীকরণ দাঁড়ায় ৬ বলে ১৫ রান। শেষ ওভারে মুশফিক হাসান কে বলে আনেন মিরাজ। প্রথম বলে চার মারেন সানি, দ্বিতীয় বলে দৌঁড়ে দুই রান নেন। তৃতীয় বলে এক রান নিলেও দৌড়ে রান নিতে গিয়ে পড়ে যান আলিস। খোঁড়াতে-খোঁড়াতে চলে যান মাঠের বাইরে। তখন সমীকরণ তিন বলে ৮ রান। ক্রিজে আসেন শরিফুল, প্রথম বলেই চার আদায় করে চিটাগংয়ের জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখেন। কিন্তু পরের বলেই শর্ট থার্ডম্যানে হোল্ডারের হাতে ক্যাচ দেন শরিফুল। সমীকরণ জিততে এক বলে চার রান। আবার মাঠে আসেন আলিস, ভরসার প্রতিদানও দিলেন। মুশফিক হাসানের স্লোয়ারে চার মেরে চিটাগংকে ফাইনালে ওঠান আলিস। দুই চার ও এক ছক্কায় ৭ বলে ১৭ রান করেন আলিস। ১৩ বলে ১৮ রান করেন আরাফাত সানি।

এক যুগ পর বিপিএলে ফিরে দ্বিতীয়বার ফাইনালে উঠেছে চিটাগং কিংস। এর আগে ২০১৩ সালে ফাইনাল খেলেছিল তারা। সেবার অবশ্য ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় দলটি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে খুলনা। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ গড়ে খুলনা। জবাবে নেমে ইনিংসের শেষ বলে জয় নিশ্চিত করে চিটাগং।

চিটাগং ব্যাটাররা অবশ্য খুলনা বোলারদের সামনে সুবিধা করতে পারেননি। গ্রাহাম ক্লার্ক ও পারভেজ হোসেন ইমনের ব্যার্থতার পর হাল ধরেন খাজা নাফি ও হোসাইন তালাত। ৪৮ বলে ৭০ রানের জুটি গড়েন দুজনে। ৫টি চার ও এক ছক্কায় ২৫ বলে ৪০ রান করে তালাত ফিরে গেলে জুটি ভাঙে। ফিফটি করে ফিরে যান নাফি। চারটি চার ও তিন ছক্কায় ৪৬ বলে ৫৭ রান করেন পাকিস্তান ব্যাটার। এরপর দ্রুতই তিন ব্যাটারকে হারায় দলটি। আর পরে আরাফাত সানিকে নিয়ে মহাকাব্য রচনা করেন আলিস।

খুলনার হয়ে মুশফিক হাসান ও হাসান মাহমুদ তিনটি করে উইকেট নেন। নাসুম আহেমেদ নেন দুই উইকেট।

এর আগে ব্যাটে নেমে খুলনা ১১ রানে দুই উইকেট হারায়। ব্যর্থ হয়ে ফিরে যান মেহেদী হাসান মিরাজ ও অ্যালেক্স রোস। ৪২ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারায় দলটি। নাঈম শেখ ১৯ রান এবং আফিফ হোসেন ৮ রান করে ফিরে যান। পরে হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ার। পঞ্চম উইকেট জুটিতে ৫০ বলে ৭৩ রান যোগ করেন দুজনে।

১৭.১ ওভারে তিন ছক্কা ও এক চারে ৪১ রান করে ফিরে যান অঙ্কন। তার আগে পাঁচটি চার ও তিন ছক্কায় ২৯ বলে ফিফটি করেন হেটমায়ার। ফিরে যান দলীয় ১৪৬ রানে। ছয়টি চার ও চারটি ছক্কায় ৩৩ বলে ৬৩ রান করেন ক্যারিবীয় তারকা। শেষ দিকে জেসন হোল্ডার একটি করে চার ও ছক্কায় ৫ বলে ১২ রান করে খুলনার সংগ্রহ পৌঁছান ১৬৩ রানে। এছাড়া মোহাম্মদ নাওয়াজ ২ বলে ৫ রান করেন।

চিটাগংয়ের হয়ে বিনুরা ফের্নান্দো ২ উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, খালেদ আহমেদ ও আরাফাত সানি নেন একটি করে উইকেট।

আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগং। প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বরিশাল। সন্ধ্য সাতটায় গড়াবে ফাইনাল মহারণ।

Tags: খুলনাচিটাগংবিপিএল ২০২৫মিরাজলিড স্পোর্টসশামীম
Previous Post

সংস্কারের নামে ষড়যন্ত্র হলে দেশে অশান্তি সৃষ্টি হবে: তারেক রহমান

Next Post

ছাদ, আঙিনা, বাসার ভেতরেও সবুজের আয়োজন

Next Post
ছাদে ও বাসার ভেতরে সবুজ গাছের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাদ, আঙিনা, বাসার ভেতরেও সবুজের আয়োজন

সাংবাদিকরা আন্দোলনরত অবস্থায় ভোরের কাগজের প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোরের কাগজ এর আন্দোলনরত সাংবাদিক-কর্মচারীদের ওপর হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT