চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:49 অপরাহ্ন 12, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার মিরাজ, ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন সংস্করণের নেতৃত্ব থেকে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে লিটন দাসকে টি-টুয়েন্টি অধিনায়ক করা হয়েছে পাকিস্তান সিরিজের আগে। টেস্টে নতুন করে আরও একবছরের জন্য নেতৃত্বে থাকছেন শান্ত। তবে ওয়ানডেতে নেতৃত্ব হারালেন তিনি। ৫০ ওভারের ক্রিকেটে টাইগারদের নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে মিরাজের ওয়ানডেতে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি জানিয়েছে বিসিবি। টাইগার অলরাউন্ডারকে একবছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। আসন্ন শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নতুন দায়িত্ব শুরু হবে ২৭ বর্ষী মিরাজের। অবশ্য আগেও নিয়মিত অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে চারটি ওয়ানডেতে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন তিনি।

মিরাজকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়ার ব্যাখ্যাও দিয়েছে বিসিবি। বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘বোর্ড মনে করছে ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, তার লড়াই করার সামর্থ্য ও দলকে প্রেরণা দেয়া এবং মাঠে ও মাঠের বাইরে প্রাণবন্ত উপস্থিতি এই ক্রান্তিকালীন সময়ে ওয়ানডে দলকে নেতৃত্ব দেয়ার জন্য তাকে আদর্শ প্রার্থী বানিয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে এই ফরম্যাটে এগিয়ে নেয়ার মতো টেম্পারমেন্ট ও ম্যাচিউরিটি তার আছে।’

১০৫ ওয়ানডেতে ১,৬১৭ রান এবং ১১০ উইকেট নিয়ে মিরাজ আইসিসি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের চার নম্বরে আছেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখন এটাই সর্বোচ্চ। ওয়ানডেতে ন্যূনতম ১০০০ রান ও ১০০ উইকেট নেয়া ক্রিকেটারদের তালিকায় মোহাম্মদ রফিক, মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানের সঙ্গে আছেন তিনি।

Tags: ওয়ানডেবিসিবিমিরাজলিড স্পোর্টসশান্ত
Previous Post

ছয় বছরের মধ্যে সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

Next Post

ডেঙ্গুতে আরও ১০৮ জন আক্রান্ত

Next Post
ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল শিবিরে চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ১০৮ জন আক্রান্ত

শান্তের শ্রীলঙ্কা সফরের দল নিয়ে খুশি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা সফরের দল নিয়ে খুশি শান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT