চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোল্টের ‘৩০০’তম মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:52 অপরাহ্ন 10, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার বোল্টের ৩০০তম মিরাজ উদযাপন করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রাইস্টচার্চে মাঠে নামার আগে মাইলফলক থেকে ৪ উইকেট দূরে ছিলেন ট্রেন্ট বোল্ট। অপেক্ষা বাড়াতে দেননি কিউই বাঁহাতি পেসার। প্রথম ইনিংসে টাইগারদের গুটিয়ে পেয়েছেন ৩০০ উইকেটের দেখা। মিরাজকে তিনশ’তম শিকার বানানোর পর নিয়েছেন আরও এক উইকেট।

হ্যাগলি ওভালে মুমিনুলদের ১২৬ রানে থামাতে বড় ভূমিকা রেখেছেন বোল্ট। টাইগারদের বিপক্ষে প্রথমবার ইনিংসে ৫ উইকেটের দেখাও পেয়েছেন। একে একে ফিরিয়েছেন টপ অর্ডারের সাদমান, শান্ত এবং লিটনকে। তিনশতম শিকারে মিরাজের স্টাম্প ভেঙে মাতেন মাইলফলক ছোঁয়ার উল্লাসে। শেষে শরিফুলকে বোল্ড করে পূরণ করেন ফাইফার।

তিনশ উইকেটের মাইলফলক ছোঁয়া চতুর্থ কিউই বোলার ৩২ বর্ষী বোল্ট। উপরে আছেন সাবেক পেসার স্যার রিচার্ড হ্যাডলি (৪৩১), সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টরি (৩৬২) এবং সতীর্থ টিম সাউদি (৩২৮)। পেসারদের মধ্যে টেস্টে উইকেট শিকারির তালিকায় সবার উপরে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৬৪০)।

অনবদ্য মাইলফলক ছুঁয়ে উচ্ছ্বসিত কিউই পেসার। জানালেন দিনের সাফল্যের পেছনের মন্ত্রটাও, ‘টেস্টে ৩০০ উইকেট মানে বিশাল এক ব্যাপার। এটি এমন এক অভিজাত ক্লাব, যেখানে কিংবদন্তিদের নামও রয়েছে। সেই ক্লাবের সদস্য হতে পারা কঠিনই।’

বাংলাদেশের বিপক্ষে নিজেদের পরিকল্পনাও জানিয়েছেন বোল্ট, ‘আমরা গতি এবং বাউন্সের সুবিধা নিতে পেরেছি। আগামীকালের জন্য অপেক্ষা করছি। বাতাস আউট সুইং এবং ইনসুইংয়ে দারুণ কাজে আসছিল। আমরা দুর্দান্ত ব্যাটিংও করেছি। পাঁচশ রান জমা করা আসলেই দারুণ কিছু। কিন্তু এখনও অনেক কাজ বাকি।’

বোল্ট ৭৫ টেস্টে ১৪২ ইনিংসে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন ৯বার। চার উইকেট আছে ১৩বার। ক্যারিয়ার সেরা বোলিং ৩০ রানে ৬ উইকেট। ম্যাচে ৮০ রানে ১০ উইকেট আছে বাঁহাতি পেসারের।

টাইগারদের বিপক্ষে ঘরের মাঠে সবসময়ই ভয়ঙ্কর বোল্ট। ৮ টেস্টে ১৫ ইনিংসে ২৫.১৬ গড়ে শিকার ৩৬ উইকেট। সেখানে বাংলাদেশে এসে দুই ম্যাচে ৪ ইনিংস বল করে পেয়েছেন ৩ উইকেট।

Tags: ইউনুসবোল্টভেট্টরিমিরাজলিড স্পোর্টস
Previous Post

কুবিতে প্রথম ধাপে ভর্তির পর ৫১ শতাংশ আসনই ফাঁকা

Next Post

হাসান আরিফের আবৃত্তিতে মহানায়কের স্বদেশ প্রত্যাবর্তন

Next Post
মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসান আরিফের আবৃত্তিতে মহানায়কের স্বদেশ প্রত্যাবর্তন

জননী বাংলার কোলে ফেরার দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT