চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পায়েল বলছেন ‘বুলিং’, মীর সাব্বির বললেন ‘তাকে ভুল বোঝানো হয়েছে’

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
4:10 অপরাহ্ন 16, নভেম্বর 2022
in বিনোদন
A A
মীর সাব্বিরের হাস্যোজ্জ্বল ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ নভেম্বর বিবাহিত নারীদের নিয়ে আয়োজিত বিউটি কনটেস্ট ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে উপস্থাপিকা ইশরাত পায়েল ও বিচারক মীর সাব্বিরের ছোট একটি ‘ফানি কনভারসেশন’ নিয়ে বিতর্ক তৈরী হয়েছে। উপস্থাপিকা অভিযোগ তুলেছেন, মীর সাব্বির নারীর পোশাক নিয়ে যেটা বলেছেন সেই মন্তব্যটি আপত্তিকর।

অন্যদিক মীর সাব্বির বলছেন, ‘এটি শ্রেফ বরিশালের আঞ্চলিক ভাষা। আপত্তিকর নয়।’

গ্র্যান্ড ফিনালেতে উপস্থাপিকা ইশরাত পায়েল অভিনেতা মীর সাব্বিরকে মঞ্চে ডাকেন। মঞ্চে দাঁড়িয়ে মীর সাব্বির জানান, তিনি প্রথম কোনো সুন্দরী প্রতিযোগিতার বিচারক হয়েছেন। উপস্থাপিকার কাছে জানতে চান, জীবনানন্দ দাশের বাড়ি কোথায়? ইশরাত পায়েল বলেন, নির্দিষ্ট করে জানি না। তবে এতটুকু জানি বরিশাল। তখন মীর সাব্বির ধন্যবাদ দেন।

তখন ইশরাত পায়েল বলেন, আপনার বরিশালের আঞ্চলিক ভাষায় নাটক খুবই জনপ্রিয়। ওই ভাষায় দুটি লাইনে ডায়ালগ শুনতে চাই! মীর সাব্বির বলেন, ওতটা মনে রাখতে পারি না। উপস্থাপিকার অনুরোধে তাৎক্ষণিক তার দিকে তাকিয়ে বরিশালের মীর সাব্বির বলেন, ‘এই মাদারি তুমি এমন উদলা হইয়া দাঁড়ায়ে আছো কিল্লেইজ্ঞা?’ শুনে সঙ্গে সঙ্গে হেসে দেন উপস্থাপিকাসহ উপস্থিত অতিথিরাও।

পরে একাধিক সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ জানিয়ে ইশরাত পায়েল বলেন, উনি নারীর পোশাক নিয়ে যে মন্তব্যটি করেছেন সেটি অশোভন। আমি ওয়েস্টার্ন পোশাকে ছিলাম। বুঝতে পারছি না। উনি বুঝে বলেছেন নাকি না বুঝে বলেছেন। এটা এক প্রকার বুলিং। ওনার সরি বলা উচিত ছিল।

বিষয়টি নিয়ে গত দুদিন শোরগোল পড়ে যায় অনলাইনে। বুধবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলেন মীর সাব্বির।

‘যেটা বলেছি বরিশালের আঞ্চলিক ভাষায় এটা খুবই নরমাল। নাটকে এই সংলাপ অহরহ ব্যবহার হচ্ছে। বরিশালের আঞ্চলিক অনেক শব্দ আছে যা অন্য অঞ্চলের মানুষের কাছে অশ্লীল মনে হতে পারে! আমি যেটা বলেছি সেটা কোনো ইনটেনশন নিয়ে বলিনি। উদ্দেশ্যপ্রণোদিত হয়েও কিছু বলিনি। যা বলেছি মজার ছলে। যখন বলেছি, সবাই হেসে রিসিভ করেছে। পরে সে হয়তো ভেবেছে আমি বুলিং করছি। বুলিং ভারি শব্দ। আমি তা করিনি।”

মীর সাব্বির বলেন, আমার ২৫ বছরের ক্যারিয়ার। আগে কেউ কখনো বলতে পারবে না আমি কাউকে ছোট করেছি। ইশরাত পায়েল আমার ছোটবোনের মতো। সে হয়তো ভুল বুঝছে। এখানে আনুষ্ঠানিক সরি বলার তো কিছু নেই। যেহেতু সে আমার ছোট বোন, ফোন করেই আমাকে বললে পারতো, ভাইয়া আমার খারাপ লেগেছে। আর সে ছোটবোন তাই কষ্ট পেলে দুঃখ প্রকাশ করতেই পারি, আনুষ্ঠনিকভাবে সরি বলার মতো কিছু না এটা।

‘আমি কোনো অশ্লীল শব্দ উচ্চারণ করিনি। উদলা মানে উলঙ্গ নয়, শব্দটা আঞ্চলিক এটার অর্থ আকর্ষণীয়। মানে তাকে বলেছি তুমি আকর্ষণীয়ভাবে দাঁড়িয়ে আছো। আমার মনে হয়, সে ভুল বুঝেছে অথবা তাকে ভুল বোঝানো হয়েছে। আমি মনে করি, এটা কোনো আলোচনার বিষয়বস্তু হতে পারে না। শত শত নাটক করেছি। আমার কোনো বাজে ইনটেনশন থাকতো এমনসব বরিশালের শব্দ ব্যবহার করে বিপটোন দিয়ে চাইলেই ভাইরাল হতে পারতাম! আমি সবসময় বরিশালের ভাষাটাকে মানুষের মনে বসাতে চেয়েছি। এটা নিয়ে কোনো বাজে উদ্দেশ্য নেই। ভবিষ্যতেও আমার নেই।”

Tags: আঞ্চলিক ভাষাউপস্থাপকগানজীবনানন্দ দাশনাটকবরিশালমীর সাব্বিররিয়েলিটি শোলিড বিনোদন
Previous Post

জাবির ২ ছাত্রীর বহিষ্কারাদেশ অবৈধ: হাইকোর্ট

Next Post

ছোটকাকুর সঙ্গে একটা জীবন

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের অফিসে কর্মরত সাংবাদিকের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটকাকুর সঙ্গে একটা জীবন

আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম কাতারে, আধুনিক স্থাপত্যশৈলী ও বিশাল দর্শক ধারণক্ষমতা. Channel i News - চ্যানেল আই নিউজ

খালিফা: কাতারের ফুটবল ঐতিহ্যের ধারক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT