চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রনি নিজেই আগুন, ওকে পোড়ায় কার সাধ্য?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:14 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
প্রকৃতি কাঁপানো যুবক মুক্তির আনন্দে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দগ্ধ মীরাক্কেল চ্যাম্পিয়ন, উপস্থাপক ও অভিনেতা আবু হেনা রনি। ভর্তি আছেন হাসপাতালে। চিকিৎসক বলছেন এখনো শঙ্কামুক্ত নন তিনি। এদিকে তার সুস্থতা কামনায় ভক্ত অনুরাগীদের পাশাপাশি মীরাক্কেল নতুন ও পুরনো সদস্য সহ ঢাকা-কলকাতার শোবিজ অঙ্গনের সহকর্মীরাও উদ্বিগ্ন।

সকলেই রনির দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। মীরাক্কেল এর উপস্থাপক ও কলকাতার জনপ্রিয় অভিনেতা মীর আফসার আলী রনির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে ফেসবুকে লিখেছেন,‘আবু হেনা রনি নিজেই আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই।’

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ভাইরে…তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আয়। এখনও অনেক আনন্দ বাকী। তোর কথায় অনেক হাসতে চাই। তোর দ্রুত আরোগ্য কামনা করি।’

অভিনেত্রী শাহনাজ খুশী লিখেছেন, রনি’র ছবির উপরে, শংকামুক্ত নন, এই কথাটা কোন ভাবেই মানতে পারছি না! যে প্রোগ্রামে রনি গেস্ট হিসাবে অংশ গ্রহণ করেছিল, এমনই অসংখ্য পুলিশের প্রোগ্রামে আমরা একসাথে আমন্ত্রিত হয়েছি। বেলুন উড়ানো, স্টেজে পারফর্ম করা সবই করেছি একসাথে। আমরা এসব প্রোগ্রাম গুলোতে নিশ্চিত থাকি, সার্বিক নিরাপত্তা নিয়ে! ভাবি, এখানে নিরাপদ না হলে, কোথায়ও নিরাপদ নয়! অথচ সেখানেই এই দুর্ঘটনা ভাবতে পারছি না কিছু! নিজেকে দেখতে পাচ্ছি তোর জায়গায় রনি!

তিনি আরও বলেন, ‘জুলাইয়ে শেষে ৯ দিন একসাথে লসএন্জেলসে একসাথে, একটা পরিবার হয়ে থেকেছি। বিদেশে বন্ধু চেনা যায়, সত্যিই তোকে নতুন করে চিনেছি। তাড়াতাড়ি ভাল হয়ে উঠ ভাই। তোর এওয়ার্ডের সার্টিফিকেটটা আমার লাগেজে দিয়েছিলি, সেটা নিয়ে যাবি! নিশ্চয় সবার দোয়ায় তুই আবার স্টেজ মাতাবি, আমি গালি দিলেও নির্লজ্জের মত হা হা হা করে হাসবি।

সংগীত, চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের বহু পরিচিত মুখ রনির আরোগ্য কামনা করছেন। আশাবাদ ব্যক্ত করছেন, খুব দ্রুতই সুস্থ হয়ে যেন রনি আবার কাজে ফিরতে পারে।

এদিকে শনিবার বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে রনির সর্বশেষ আপডেট জানিয়ে বলেন, ‘সকালে দগ্ধ দুজনের শরীরে ড্রেসিং করা হয়েছে। দুজনেরই শ্বাসনালিতে বার্ন রয়েছে। আবু হেনা রনির দুই হাত, কান ও মুখমণ্ডলের কিছু অংশসহ শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। আর পুলিশ সদস্য জিল্লুর রহমান দগ্ধ হয়েছেন ১৯ শতাংশ।’

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রনিসহ মোট পাঁচ জন গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়েছেন। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছেন রনি।

স্ট্যান্ড-আপ কমেডিয়ান ছাড়াও তিনি একাধারে অভিনেতা, উপস্থাপক ও মডেল। তিনি ২০১১ সালে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬’-এ বিজয়ী হন।

Tags: অভিনয়আবু হেনা রনিকমেডিচঞ্চলজামিলনাটকমীরমীরাক্কেলরনিলিড বিনোদনশাহনাজ খুশীসিনেমা
Previous Post

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ডাক পেয়েছেন মেসি

Next Post

মিয়ানমারকে থামাতে জাতিসংঘ কেন ব্যর্থ?

Next Post
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েন, নিরাপত্তা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারকে থামাতে জাতিসংঘ কেন ব্যর্থ?

বাবা হারালেন অভিনেতা রণবীর শোরের বাবা, পরিবারের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হারালেন অভিনেতা রণবীর শোরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT