চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে বাংলাওয়াশ: শান্তদের অভিনন্দন জানালেন ক্রীড়া উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা জয়ের আনন্দে একত্রিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ফিরছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। টাইগারদের ঐতিহাসিক অর্জনে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার কথায়, সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন।

পাকিস্তানের মাঠে প্রথম টেস্টে ১০ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়টিতে ৬ উইকেটে জিতে স্বাগতিকদের প্রথমবার হোয়াইটওয়াশ করল টিম টাইগার্স। শান্তদের অর্জনে জাতীয় ক্রিকেট দল এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘এই ক্রান্তিলগ্নে ক্রীড়াঙ্গন থেকে আমরা একটি সুখবর পেয়েছি। জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে ২-০তে সিরিজ জিতেছে। দেশের ক্রান্তিলগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। জাতীয় ক্রিকেট দলের সবাই এবং সংশ্লিষ্ট সকল স্টাফকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা ক্রীড়াঙ্গন আরও সুখবর পেতে চাই। তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাবো।‘

ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে। পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইটওয়াশ করা কিংবা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতা, সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন। দুর্নীতি এবং রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়া ক্ষেত্রে আরো সাফল্য আসবে। সরকার সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

দেশের ক্রীড়াক্ষেত্রের প্রতিটি পর্যায়ে সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Tags: আসিফ মাহমুদবাংলাদেশ-পাকিস্তান টেস্টযুব ও ক্রীড়া মন্ত্রণালয়রাওয়ালপিন্ডি টেস্টলিড স্পোর্টসশান্তসাকিব
Previous Post

রাশিয়ার আরও গভীরে আঘাত করতে চায় ইউক্রেন

Next Post

পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত: ড. মুহাম্মদ ইউনূস

Next Post
চ্যানেল আই অনলাইন এর ছবি, একজন ব্যক্তি ফোনে কথা বলছেন ও অন্যজন মাঠে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত: ড. মুহাম্মদ ইউনূস

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT