চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের নিয়মিত দর্শকরা অন্তর্জাল দেখলে বেশি খুশি হবে: মীম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 01, জুন 2023
in বিনোদন
A A
মীমের সুন্দর পোশাক ও জুয়েলারি সহ স্টাইলিশ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপ সৌন্দর্য মিষ্টি হাসিতে মুগ্ধ করেন বিদ্যা সিনহা মীম। কিন্তু আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা তার ছবি ‘অন্তর্জাল’ জুড়ে তার মুখে থাকবে না একটু হাসি! হয়তো সেই হাসির ঘাটতি রাশভারী এক সাইবার সিকিউরিটি অফিসারের অভিনয় করে পুষিয়ে দেবেন ‘আমার প্রাণের প্রিয়া’ খ্যাত এই নায়িকা।

সাইবার যুদ্ধ নিয়ে অন্তর্জাল নির্মাণ করেছেন দীপংকর দীপন। নির্মাতা মনে করেন, ডিজিটাল বাংলাদেশে আগামীর যুদ্ধটা হবে সাইবার ও অন্তর্জালে।

মীম বলেন, গল্পে বাংলাদেশের যে ধরনের সমস্যা দেখানো হয়েছে সেখানে আমি আমার চরিত্রের মাধ্যমে দেশের উপকারের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এ কারণে পুরো ছবিতে আমাকে একটুও হাসতে দেখা যাবে না। একবার এই ছবি দেখা শুরু করলে পুরোটা শেষ করে বের হতে মন চাইবে।

‘পরাণ’-এ যেমন অভিনয় করেছিলাম অন্তর্জাল-এ একদম তার বিপরীত। যারা নিয়মিত হলিউডের ছবি দেখে তারা অন্তর্জাল দেখলে বেশি খুশি হবে। তারা মনে করবে, আমাদের দেশেও বাইরের মানের ছবি তৈরি হয়েছে। এ কারণে ঈদে বিশ্বব্যাপী ৫ মহাদেশের বিভিন্ন দেশে অন্তর্জাল মুক্তি দেয়া হচ্ছে।’-বলছিলেন এই সময়ের তারকা অভিনেত্রী মীম।

মীম ছাড়াও অন্তর্জালে আরও অভিনয় করেছেন সিয়াম, সুনেরাহ, এবিএম সুমন। ছবির টিজার প্রকাশ হবে ৩ জুন। নির্মাতা দীপন বলেন, কারিগরি প্রযুক্তির সর্বশেষ সংযুক্তি আর গল্পের টান টান উত্তেজনা পরতে পরতে ছড়িয়ে আছে অন্তর্জালে।

বলেন, এই চরিত্র এবং গল্পের প্লট একেবারে আমার কাছে যেমন নতুন তেমনি দর্শকরাও নতুন কনসেপ্ট দেখতে পাবেন। যেহেতু সম্পূর্ণই নতুন, তাই কাজটি আমার কাছে অনেক চ্যালেঞ্জের। আমার চরিত্র পুরো সিনেমা জুড়ে স্ট্রেইট ফরোয়ার্ড কথাবার্তা বলে। চেষ্টা করেছি, আমার জায়গা থেকে সর্বোচ্চ ভালো করার। আমাদের ফুল টিম নিজেদের সেরাটা দিয়েছে।

চ্যানেল আই অনলাইন: হ্যাকারদের আক্রমণে একদল তরুণের সংগ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ ক্যারিয়ারে দারুণ সু-সময় পার করছেন মীম। গেল বছর ‘পরাণ’ ও ‘দামাল’ দুটি আলোচিত ছবিতে তিনি নজর কাড়েন। ছবি দুটির মাধ্যমে বছর জুড়ে সিনেপ্রেমীদের কাছে আলোচনায় তুঙ্গে ছিলেন লাক্স চ্যানেল আইয়ের এই তারকা। এ বছরটাও মীমকে নতুন সাফল্যের হাতছানি দিচ্ছে!

ঈদুল আজহায় অন্তর্জাল ছবির পাশাপাশি ওটিটিতেও পাওয়া যাবে মীমকে। হইচইয়ে তাকে দেখা যাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এ। মীম মনে করেন, এই কাজ দুটি তার ক্যারিয়ারে নতুনমাত্রা আনবে। দুটি কাজই তার কাছে বহুল প্রত্যাশিত।

Tags: অন্তর্জালএবিএম সুমনবিদ্যা সিনহা মীমমীমসিনেমাসিয়ামসুনেরাহ
Previous Post

নতুন বাজেট আওয়ামী লুটপাট মডেলের বাজেট: আমির খসরু

Next Post

মহিলা ও শিশুদের জন্য বরাদ্দ বেড়েছে ৪৬৪ কোটি টাকা

Next Post
বাংলাদেশ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় লোগো সহ চ্যানেল আই অনলাইন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহিলা ও শিশুদের জন্য বরাদ্দ বেড়েছে ৪৬৪ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন এর নতুন ভবনের ছবি, আধুনিক ডিজাইন ও নদীর পাশে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও ১০৯টি হাই-টেক পার্ক স্থাপন করা হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT