চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হন্যে হয়ে কাকে খুঁজছেন মিম?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:59 অপরাহ্ন 11, জুন 2026
in বিনোদন
A A
নদীর পাশে নৌকা ও একজন নারী পর্যবেক্ষক, বাংলাদেশের জলরাশি. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবন নামের যাত্রায় সময় কখনও কখনও প্রতিপক্ষ হয়ে ওঠে। এমন কিছুর মুখোমুখি করে ফেলে মানুষকে, যা হয়তো তার কল্পনাতেও ছিল না। এমন অনেক কিছু মানুষকে করতে হয়, যা তিনি ভাবেননি কখনও। এমন আবেদন নিয়ে কাজী আসাদ নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম

আগামি ২১ জুন (২০ জনু রাত ১২টা) চরকিতে মুক্তি পাবে ‘লাইফলাইন’। গল্প নিয়ে নির্মাতা কাজী আসাদ জানান, ভালোবাসার টানে মানুষ কত দূর যায়? আর কত কিছু হারানোর ঝুঁকি নিতে পারে? শহুরে মেয়ে অনন্যার দুর্গম যাত্রা কেন এবং এর শেষ কোথায়? এসব উত্তরের মধ্যে দিয়ে গভীর কিছু অনুভূতির কথা বলার চেষ্টা করা হয়েছে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম।

এছাড়াও অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত, ফাতেমাতুজ জোহরা ইভা প্রমুখ।

নদীর পাড়ে বসে থাকা যুবক ও যুবতী, শান্তিপূর্ণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ নির্মাতা কাজী আসাদ বলেন, ‘আধুনিক বাংলা হোটেল’– এর পর আমি চাচ্ছিলাম ব্যক্তিগতভাবে নতুন কিছু করতে। ড্রামা আমার খুব পছন্দের একটা জনরা। সেই জায়গা থেকে ড্রামা বা সোশ্যাল ড্রামা নিয়ে কাজ করা। গল্পের আইডিয়াটা শোনার পর মনে হয়েছিল এটা সিনেমার গল্প হতে পারে। সোশ্যাল ড্রামা ঘরানার এই গল্পটার মধ্যে সোশ্যাল অ্যাওয়ারনেসও আছে, ইমোশন আছে, এই বিষয়টা ফিল্ম মেকার হিসেবে আমার খুব ভালো লাগলো। এই গল্পটার মধ্যে সচেতনভাবে আমরা এমন কিছু বলতে চেয়েছি যেটা দর্শকের সঙ্গে সাথে নির্মাতার এক ধরনের যোগাযোগ তৈরি করে।

গল্পের নাম ‘লাইফলাইফ’ হওয়ার কারণ জানতে চাইলে কাজী আসাদ বলেন, “স্টোরি ফিলোসফিটা এখন না বলাই ভালো। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অডিয়েন্স খুব হালকা মাথায় একদম কোন প্রিপারেশন ছাড়াই সিনেমাটা দেখতে বসলে খুবই সহজ সুন্দর গল্প দেখতে পারবে। ওটিটি-র কনটেন্ট ব্যস্ততার কারণে অনেক সময় কিছু অংশ করে দুই-তিনবারে দেখি। দর্শকদের কাছে অনুরোধ থাকবে, তাঁরা যেন একটু সময় নিয়ে একবারে ছবিটা দেখে ফেলেন। তাহলে ফিল্মটার আসল ফিলিংটা দর্শকরা সম্ভবত পাবেন বলে আমার বিশ্বাস।”

১০ জুন রাতে প্রকাশ পায় ‘লাইফলাইন’ ফিল্মের ট্রেলার। যেখানে দেখা যাচ্ছে বিদ্যা সিনহা মিম কাউকে খুঁজছেন। তার এই যাত্রায় সহযোগী রিজওয়ান পারভেজ। যিনি কঠিন রাস্তায় বাইকে করে মিমকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন এবং দুজন মিলে ঝগড়াও করছেন।

অভিনেতা রিজওয়ান পারভেজ জানান, ‘লাইফলাইন’ দায়িত্ববোধের গল্প, ভালোবাসার গল্প, অনুভূতির গল্প। ভালোবাসার অনেক রূপ থাকে, এখানে একটা রূপ দেখানো হয়েছে। তিনি মনে করেন ফিল্মটি দর্শকদের নতুন বোধের জন্ম দেবে। অভিনেতা বলেন, “আমার চরিত্রের নাম কোরবান। এ চরিত্রটির বাইরে গরম, ভেতরে নরম। চরত্রটির অনুভূতিগুলো দর্শকরা সহজেই ধরতে পারবেন।”

কঠিন ছিল এমন রাস্তায় মোটর সাইকেল চালানো, জানান রিজওয়ান। বলেন,“ক্ষেতের আইল দিয়ে মোটরসাইকেল চালাতে হয়েছে। এটা এমনিতেই কঠিন। সেটাও সমস্যা হতো না, কিন্তু আমার সঙ্গে মিম (বিদ্যা সিনহা মিম) ছিল। এটা একটা দায়িত্ব যেন তিনি ঠিক থাকেন। মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে মিম যদি আহত হতেন, সেটা খুব কষ্টের হতো আমার জন্য বা যে কারও জন্যই।”

এ কথায় সায় দেন বিদ্যা সিনহা মিম। জানান, একে তো মাটির উঁচু–নিচু রাস্তা, তার ওপর প্রচণ্ড গরম। একটা–দুইটা দৃশ্য করেই সবার অবস্থা খারাপ হয়ে যেত বলে জানান মিম। বলেন,“আমাদের অভিনয়শিল্পীদের কী যেন একটা আছে। দেখা গেছে অল্প একটু কাজ করে সবাই কাহিল হয়েছি, কিন্তু যখন দেখেছি দৃশ্যটা ভালো হয়েছে, তখন আবার পুরোদমে আবার কাজ শুরু করেছি।”

‘লাইফলাইন’ নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, “ফিল্মটির থিমেটিক পোস্টারটা যদি খেয়াল করেন, দেখবেন সেখানে বালু ঘরির মধ্যে অনন্যা চরিত্রটি বসে আছে। অর্থাৎ চরিত্রটি একটা সময়ের মধ্যে আছে বা একটা সময়ের মুখোমুখি যেটা সে ফেস করে এগিয়ে যেতে পারবে কিংবা পারবে না। সেটা জানতে হলে, সিনেমা দেখতে হবে।”

‘লাইফলাইন’ ফিল্ম নিয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “চরকি সবসময় দর্শকদের নতুন কিছু দিতে চেয়েছে, ‘লাইফলাইন’ সেই চেষ্টারই অংশ। এই গল্পে একটা নতুনত্ব আছে, চরিত্র এবং তাদের আচরণের মধ্যে আমাদের নিজস্বতা আছে। এই অরিজিনালিটিই আমাদের শক্তি বলে মনে করি।”

‘লাইফলাইন’–এর মাধ্যমে বিদ্যা সিনহা মীম প্রথমবারের মতো কাজ করলেন চরকির কোনো প্রজেক্টে। নির্মাতা কাজী আসাদ এর আগে চরকির জন্য অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন। এবার তিনি নার্মাণ করলেন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’। এর গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু, কাজী আসাদ, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আসাদুজ্জামান আবীর ও কাজী আসাদ।

Tags: আ খ ম হাসানকাজী আসাদখায়রুল আলম সবুজগাজী রাকায়েতচরকিনাজনীন হাসান চুমকিবিদ্যা সিনহা মিমমিমরেজওয়ান পারভেজলিড বিনোদন
Previous Post

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

Next Post

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

Next Post
মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

স্বর্ণের গহনা ও আংটি সাজানো দোকানের শো-রুমে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT