চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পবিত্র হজে আরাফার ময়দানে লাখো মুসলিমের উপস্থিতি

রুমী সাঈদ by রুমী সাঈদ
10:40 পূর্বাহ্ন 05, জুন 2025
in - টপ লিড নিউজ, ধর্ম ও জীবন
A A
পবিত্র হজে আরাফার ময়দানে লাখো মুসল্লির উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ সৌদি আরবের আরাফার ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। ৯ জিলহজ উকুফে আরাফার দিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসলমান একত্রিত হয়েছেন মক্কার নিকটবর্তী আরাফার ময়দানে। এটি ইসলাম ধর্মাবলম্বীদের বৃহত্তম বার্ষিক ধর্মীয় গণসমাবেশ।

আজ ৫ জুন বৃহস্পতিবার হিজরি আজ সকাল থেকেই হজযাত্রীরা প্রস্তুতি নিয়েছেন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব—আরাফায় অবস্থানের জন্য। প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত আরাফায় গিয়ে হজযাত্রীরা জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন এবং ঐতিহাসিক মসজিদে নামিরা থেকে হজের খুতবা শুনবেন।

আজ মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করবেন মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব, শেখ ড. ছালেহ বিন হুমাইদ। কোরআন ও হাদিসের আলোকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি। চলমান বৈশ্বিক পরিস্থিতি, পারস্পরিক সহমর্মিতা ও ইসলামের মূল বার্তা নিয়ে থাকবে তার বক্তব্যে গুরুত্বারোপ। এ বছর তীব্র গরমের কথা মাথায় রেখে সংক্ষিপ্ত খুতবা দেওয়া হবে বলে জানা গেছে।

হজযাত্রীদের স্বস্তির জন্য আরাফার ময়দানে ছড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য পানির স্প্রে সিস্টেম। নিরাপত্তা নিশ্চিত করতে আকাশে রয়েছে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার এবং এই প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ড্রোন প্রযুক্তি। ৩৬টি ভ্রাম্যমাণ হাসপাতাল ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে।

আরাফার বিস্তীর্ণ প্রান্তর আজ মুখরিত হয়ে উঠেছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। সবাই একই পোশাকে, একই ধ্বনিতে আল্লাহর দরবারে হাজিরার ঘোষণা দিচ্ছেন। ঐক্য ও একত্ববোধের এই বিরল দৃশ্যের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ নিজেদের আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে ফিরে যেতে চান জীবনের প্রকৃত পথে।

Tags: পবিত্র হজ
Previous Post

ঔষধ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়কে ইতিবাচক দেখছে বিএপিআই

Next Post

শুক্রবার কানাডায় পালিত হবে পবিত্র ঈদুল আজহা

Next Post
একটি মসজিদ এবং চারটি গাছের ছবি, আকাশে পরিষ্কার মেঘবিহীন আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার কানাডায় পালিত হবে পবিত্র ঈদুল আজহা

উত্তরের পথে তীব্র যানজট, যানবাহনের সারি দীর্ঘ. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরের পথে ২৩ কিলোমিটার তীব্র যানজট, যাত্রীদের ভোগান্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT