চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই দিয়ে প্রতারণার মাধ্যমে ইটালির শীর্ষ ব্যাংক থেকে কোটি কোটি ইউরো গায়েব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইতালির সর্ববৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান ইন্তেসা সানপাওলো

ইতালির সর্ববৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান ইন্তেসা সানপাওলো

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছদ্মবেশ ধরে ইটালির সর্ববৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান ইন্তেসা সানপাওলোর প্রাইভেট ব্যাংকিং শাখা ‘ফিদিয়ুরাম’ থেকে ৯ কোটি ৫০ লাখ ইউরো (১০ কোটি ৮০ লাখ ডলার) হাতিয়ে নিয়েছে প্রতারকেরা।

গত শুক্রবার বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।

পরে হাতিয়ে নেওয়া সেই অর্থের কিছু অংশ উদ্ধার করা সম্ভব হলেও প্রায় ৩ কোটি ৬০ লাখ ইউরোর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে সূত্রগুলো জানায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জালিয়াতির ঘটনাটি প্রথম প্রকাশ করে ‘করিয়েরে দেল্লা সেরা’ নামের একটি ইটালিয়ান গণমাধ্যম। তাদের তথ্য অনুযায়ী, অর্থ হাতিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয় গত ফেব্রুয়ারি মাসে, যখন ফিদিয়ুরামের তৎকালীন চেয়ারম্যান পাওলো মোলেসিনি ইন্তেসা সানপাওলোর সিইও কার্লো মেসিনার কাছ থেকে এসেছে বলে মনে হওয়া একটি হোয়াটসঅ্যাপ বার্তা পান। বার্তাটিতে একটি বৈদেশিক লেনদেনের জন্য জরুরি সহায়তা চাওয়া হয়েছিল।

প্রতারকেরা নির্দেশনার সত্যতা নিশ্চিত করতে একটি নামী আইনি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ অংশীদারের নম্বর থেকে এসেছে বলে মনে হওয়া একটি ফলোআপ ফোন কল করে। সূত্রগুলোর মতে, প্রতারকেরা ওই আইনজীবীর কণ্ঠস্বর হুবহু নকল করতে এআই প্রযুক্তি ব্যবহার করেছিল।

অনুরোধটি আসল ভেবে মোলেসিনি তার অর্থ বিভাগকে প্রধানত চীন ও হংকংয়ের একাধিক বিদেশি অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের নির্দেশ দেন বলে সূত্রগুলো জানিয়েছে।

ইন্তেসা সানপাওলো এবং ফিদিয়ুরাম এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

ফিদিয়ুরাম দ্রুতই অর্থ স্থানান্তরে অনিয়ম শনাক্ত করে এবং বেশ কয়েকটি দেশের ব্যাংক ও কর্তৃপক্ষকে সতর্ক করে। সূত্রগুলোর মতে, চীন, পর্তুগাল ও ইটালির কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় পরবর্তী সময়ে প্রায় ৫ কোটি ৩০ লাখ ইউরো উদ্ধার করা হয়।

বাকি অর্থ বিদেশি অ্যাকাউন্টের নেটওয়ার্ক ঘুরে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত হওয়ায় সেগুলোর আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে তারা জানায়।

মোলেসিনি বা অন্য কোনো ফিদিয়ুরাম কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে না বলে জানায় সূত্রগুলো। তবে মিলানের প্রসিকিউটররা কম্পিউটার জালিয়াতির সন্দেহে ইউরোপের বাইরে বসবাসকারী এক বিদেশি নাগরিককে তদন্তের আওতায় এনেছেন বলে একটি সূত্র জানিয়েছে।

মোলেসিনি গত মার্চে ব্যক্তিগত কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। সে সময় তাঁর পদত্যাগের ব্যাপারে ফিদিয়ুরাম থেকে বাড়তি কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

গত বছর ইটালির এক মন্ত্রীর কণ্ঠস্বর নকল করতে এআই ব্যবহার করে প্রতারকেরা ব্যবসায়ী মাসিমো মোরাত্তিকে একটি বিদেশি অ্যাকাউন্টে প্রায় ১০ লাখ ইউরো পাঠাতে প্ররোচিত করেছিল। সে অর্থ অবশ্য পরে উদ্ধার করা হয়।

Tags: ইন্তেসা সানপাওলোর প্রাইভেটএআই দিয়ে প্রতারণাকোটি ইউরো গায়েবক্রিপ্টোকারেন্সিফিদিয়ুরাম
Previous Post

‘কিছুই বদলায়নি’, নির্দোষ প্রমাণের পথে আত্মবিশ্বাসী ম্যানসিটি চেয়ারম্যান

Next Post

চীন-যুক্তরাষ্ট্রের ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোর চুক্তি, এআই নিয়ে সংলাপ

Next Post

চীন-যুক্তরাষ্ট্রের ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোর চুক্তি, এআই নিয়ে সংলাপ

রাড্ডা ক্লিনিকে হামলা লুটপাট, গ্রেপ্তার ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT