চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফার রাস্তায় ইসরায়েলি ট্যাংকবহর, জীবন বাঁচাতে পালাচ্ছে লাখো ফিলিস্তিনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 15, মে 2024
in আন্তর্জাতিক
A A
ফিলিস্তিনি শরণার্থী শিবিরে তাবু ও আশ্রয় কেন্দ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার উত্তরাঞ্চল এবং পূর্ব রাফার আরও ভেতরে ঢুকে ট্যাংকবহর নিয়ে হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। মঙ্গলবার (১৪ মে) তারা রাফার দক্ষিণ সীমান্তের কয়েকটি এলাকাতেও পৌঁছায় বলে জানা গেছে।

এ অবস্থায় জীবন বাঁচাতে রাফা থেকে পালিয়ে যাচ্ছেন বাস্তচ্যুত লাখো ফিলিস্তিনি। ইসরায়েলের সামরিক বাহিনী নতুন আক্রমণ শুরু করার পর থেকে সাড়ে চার লাখের বেশি ফিলিস্তিনি রাফা থেকে পালিয়ে গেছে এবং আরও ১ লাখ ফিলিস্তিনি রাফাহর উত্তরে সরে গেছে।

জানা যায়, সেখানে হামাসের প্রতিরোধের মুখে দুই পক্ষেরই বন্দুকযুদ্ধ তীব্র হচ্ছে। এছাড়া ইসরাইলের নিরলস বিমান হামলায় ২৪ ঘণ্টায় আরও অন্তত ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছে, যা শেষ কয়েক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ।

ইসরাইলের হামলার তীব্রতা বাড়ার সাথে সাথে উত্তর গাজার জাবালিয়া এবং দক্ষিণ রাফাহতে ভয়াবহ বন্দুক যুদ্ধ চলছে। হামাস এবং ইসরায়েল উভয়ই বিপক্ষ সেনাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবি করেছে। উত্তর গাজায় নতুন করে হামলা শুরুর ১ মাস আগে এসব এলাকাকে হামাসমুক্ত বলে ঘোষণা দিয়েছিল ইসরায়েল। আবার সেখানে নতুন করে হামলা শুরু করায় ইসরায়েলি বাহিনীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইসরায়েলের আন্তর্জাতিক মিত্র ও বিভিন্ন মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর পক্ষ থেকে ইসরাইলকে রাফায় অভিযান বন্ধের আহ্বান জানানো হচ্ছে। সতর্ক করে বলা হচ্ছে, এ ধরনের হামলায় সেখানে মানবিক বিপর্যয় সৃষ্টি হবে। জাতিসংঘ জানিয়েছে, গাজায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত ৫৬ শতাংশ নারী ও শিশু।

এদিকে, আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে) বৃহস্পতিবার ও শুক্রবার রাফায় হামলা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে দক্ষিণ আফ্রিকার করা অনুরোধের শুনানি নেবেন। কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, রাফায় ইসরায়েলের অভিযানের কারণে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার চেষ্টা আটকে গেছে।

অন্যদিকে, গ্রিসের প্রধানমন্ত্রী কায়রিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, হামাসের এক হাজারের বেশি যোদ্ধা তার দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে হামাসের কর্মকাণ্ডকে একটি প্রতিরোধ আন্দোলন হিসেবে অভিহিত করেছেন তিনি।

এসময় এরদোয়ান আরও বলেছেন, গ্রিস হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে, যা আমাকে পীড়া দেয়।

Tags: আন্তর্জাতিক বিচারিক আদালতইসরায়েলে হামাস যুদ্ধ
Previous Post

এমবাপে রিয়ালেই আসছেন, জানিয়ে দিলেন লা লিগা সভাপতি

Next Post

দুর্ঘটনা কমাতে ‘নারীর মতো গাড়ি চালান’ স্লোগানে ক্যাম্পেইন

Next Post
নারী চালক গাড়ি চালাচ্ছেন, সড়ক নিরাপত্তার জন্য সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনা কমাতে 'নারীর মতো গাড়ি চালান' স্লোগানে ক্যাম্পেইন

নায়ক সাইমন শিক্ষার্থীদের সাথে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার উপজেলা নির্বাচনী প্রচারণায় নায়ক সাইমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT