১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইট সদস্য এবং বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বিমান বাহিনী। বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে সংবর্ধনায় জানান বিমানবাহিনী প্রধান, এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান।







