চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গির আদালতে আত্মসমর্পণ

সুমন রায় by সুমন রায়
11:18 অপরাহ্ন 29, জুলাই 2024
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গির আদালতে আত্মসমর্পণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গি নুরুল আলম নরসিংদী আদালতে আত্মসমর্পণ করেছেন।

সোমবার (২৯ জুলাই) বিকেল ৩টায় নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে তিনি আত্মসমর্পণ করেন। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন নরসিংদীর আদালত পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

জঙ্গী নুরুল আলম আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য এবং পিরোজপুরের মঠবাড়িয়ার ইউসুফ হাওলাদারের ছেলে।

গত ১৯ জুলাই শুক্রবার বিকেল ৫টার দিকে নরসিংদী কারাগারে আন্দোলনকারীরা ভাংচুর, অগ্নিসংযোগ ও কারারক্ষীদের অস্ত্র ও গুলি লুট করে নেয়। এসময় কারারক্ষীদের কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে ভেতরে ঢুকে বন্দীদের অনেকগুলো কক্ষের তালা খুলে দেওয়া হয়। চারপাশ ধোঁয়ায় ছেয়ে গেলে বন্দী ৮২৬ জনই কারাগার থেকে পালিয়ে যান।

ওই দিন পালিয়ে যাওয়া ৮২৬ জন বন্দীর মধ্যে ৯ জন জঙ্গী ছিলেন। তাদের মধ্যে সিটিটিসির হাতে খাদিজা পারভীন ওরফে মেঘলা ও ইসরাত জাহান ওরফে মৌ ওরফে মৌসুমী, র‍্যাবের হাতে ফারুক আহম্মেদ এবং নরসিংদী জেলা পুলিশের হাতে জুয়েল ভূঁইয়া গ্রেপ্তার হয়েছেন। এখনও পলাতক চার জঙ্গী হলেন, হিজবুল্লাহ মিয়া, আবদুল্লাহ কামরুল, মো. মহিউদ্দীন ও আবদুল আলীম। এই চারজনও আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য।

আদালত সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে কারাগার পালানো জঙ্গী নুরুল আলম নরসিংদী আদালতে আত্মসমর্পণের জন্য আসেন। আইনজীবীর মাধ্যমে তিনি আবেদন করলে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এ নিয়ে কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯ জঙ্গীর মধ্য পাঁচজন আইনের আওতায় এসেছেন। বাকি চারজন জঙ্গীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Tags: জঙ্গীনরসিংদী
Previous Post

সমন্বয়কদের জিম্মি করে বিবৃতি আদায়ের প্রতিবাদে সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ

Next Post

ডিবি প্রধানের কাছে সোহেল তাজের ৩ প্রশ্ন

Next Post
ডিবি প্রধানের কাছে সোহেল তাজের তিন প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিবি প্রধানের কাছে সোহেল তাজের ৩ প্রশ্ন

স্কেটবোর্ডিংয়ে অলিম্পিক সোনা জয়ী ইয়োতুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কেটবোর্ডিংয়ে টানা ‍দুই অলিম্পিকে সোনা জয় ইয়োতুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT