চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে পুলিশকর্মীদের লক্ষ্য করে জঙ্গি হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানে পুলিশকর্মীদের লক্ষ্য করে জঙ্গি হামলার পর তদন্তে ব্যস্ত পুলিশ ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের পেশোয়ারের মসজিদে জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই পাঞ্জাবে গভীর রাতে পুলিশকর্মীদের লক্ষ্য করে হামলা চালায় জঙ্গি বাহিনী।  

মঙ্গলবার রাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জঙ্গিদের ২০ থেকে ২৫ জনের একটি দল মিয়াঁওয়ালি থানায় এ হামলা চালায়।

মঙ্গলবার রাতে জঙ্গিদের ২০-২৫ জনের একটি দল মিয়াঁওয়ালি থানা ঘিরে ফেলে। এরপর থানায় ঢুকে পুলিশকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। আচমকা হামলার মুখে পড়েও পরিস্থিতি সামাল দেয় পুলিশ। পাল্টা গুলি চালায় তারা। দু’পক্ষের মধ্যে তুমুল লড়াই চলে। পাল্টা আক্রমণের মুখে পড়ে অবশেষে থানা ছেড়ে পালায় জঙ্গিরা।

পাঞ্জাব পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজি) উসমান আনওয়ার জানিয়েছেন, জঙ্গিরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তারা থানার ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করে। কিন্তু এর উচিত জবাব দিয়েছে থানার পুলিশ সদস্যরা।

এই ঘটনায় বেশ কয়েক জন জঙ্গি আহত হয়েছে বলে দাবি করেন তিনি। তবে থানায় হামলা চালানোর দায় এখন পর্যন্ত কোন জঙ্গিগোষ্ঠী নেয়নি বলেও জানিয়েছেন আইজি। তবে ধারণা করা হচ্ছে যে, জঙ্গিরা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের(টিটিপি) সদস্য।

এর আগে গত সোমবার পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী হামলা চালায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান জঙ্গিগোষ্ঠী। প্রার্থনার সময় এক বোমারু জঙ্গি মসজিদে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায়।  বিস্ফোরণে প্রায় ১০০ জনের মত মৃত্যুর ঘটনা ঘটে।

টিটিপি পাকিস্তান জুড়ে বেশ কয়েকটি মারাত্মক হামলার জন্য দায়ী। যার মধ্যে রয়েছে ২০০৯  সালে সেনা সদর দফতরে ও সামরিক ঘাঁটিতে এবং ২০০৮ সালে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে বোমা হামলা। ২০১৪ সালে টিটিপি পেশোয়ারের  উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আর্মি পাবলিক স্কুলে (এপিএস) হামলা চালিয়ে ১৩১ জন ছাত্র সহ কমপক্ষে ১৫০ জনকে হত্যা করে।

 

Tags: জঙ্গিজঙ্গি হামলাটিটিপিপাকিস্থানপেশোয়ার
Previous Post

ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ম্যাচ খেলবে না সাফজয়ী বাংলাদেশ

Next Post

বইমেলায় সাংবাদিক নুরুল আমিনের বই ‘ভাগ্য রিমান্ডে’

Next Post
বইমেলায় সাংবাদিক নুরুল আমিনের বই ‘ভাগ্য রিমান্ডে’ প্রদর্শনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় সাংবাদিক নুরুল আমিনের বই ‘ভাগ্য রিমান্ডে’

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বাংলা সংস্করণ উদ্বোধন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের ‘বাংলা সংস্করণ’ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT