চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোরে

আকরামুজ্জামান by আকরামুজ্জামান
6:11 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, জনপদ, যশোর
A A
ভূমিকম্পের কম্পন রেকর্ডের জন্য সিগন্যাল বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যশোর জেলায় আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। উৎপত্তিস্থল ছিল যশোরের মনিরামপুর উপজেলায়।

যশোর বিমান বাহিনী নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে মনিরামপুর এলাকায়। যদিও ভূকম্পনের মাত্রা খুব বেশি ছিল না, তবে এটি চলতি সেপ্টেম্বর মাসে দেশের ভেতরে তৃতীয়বারের মত অনুভূত ভূমিকম্প।

মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষাত তামান্না বলেন, “৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হলেও এর তীব্রতা ছিল তুলনামূলকভাবে কম। ফলে অধিকাংশ মানুষ সেটি বুঝতেও পারেননি। উপজেলা পর্যায়ে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, আজকের ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

এর আগে, চলতি মাসের ১৪ সেপ্টেম্বর ভারতের আসাম অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার এবং ২১ সেপ্টেম্বর সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। ১৪ সেপ্টেম্বরের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আসাম উপত্যকা ও হিমালয় পর্বতমালার মধ্যবর্তী অঞ্চলে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই ধরনের মৃদু ভূমিকম্প ভূতাত্ত্বিকভাবে স্বাভাবিক ঘটনা হলেও ভূমিকম্পের ঝুঁকির বিষয়টি মাথায় রেখে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছে তারা।

Tags: মৃদু ভূমিকম্পরিখটার স্কেল
Previous Post

১ কোটি টাকা চেয়ে কপিলকে হুমকি!

Next Post

ডেঙ্গুতে মৃত্যুর বেশির ভাগই ত্রিশ বছরের কম, কেন ঝুঁকিতে তরুণরা

Next Post
ডেঙ্গুতে মৃত্যুর বেশির ভাগই তরুণদের মধ্যে, কেন ঝুঁকিতে তারা?. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে মৃত্যুর বেশির ভাগই ত্রিশ বছরের কম, কেন ঝুঁকিতে তরুণরা

বাংলাদেশের একজন ব্যক্তি ভিডিও কলের মাধ্যমে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে ঘটতে পারে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT