চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদিয়ার কাছে ক্ষমা চেয়ে যা বললেন সেই অভিনেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে একজন নারী ও একজন পুরুষ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার পক্ষে অভিনয়শিল্পী বা কলাকুশলীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখেছেন। তারা সরব ছিলেন শেখ হাসিনা সরকারের নানা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে। আবার একদল শিল্পী নীরব ভূমিকা পালন করেন। অবস্থান নিয়েছিলেন সরকারের পক্ষে। ছাত্র-জনতার আন্দোলন যখন দানা বাঁধে, তখন তারা দলীয় (আওয়ামী লীগ) ট্যাগে শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। খুলেছিলেন ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও।

সম্প্রতি সেই গ্রুপটির কার্যক্রম কেমন ছিলো, সেসবের স্ক্রিনশট ফাঁস হয়েছে। সেই সাথে জানা গেছে, কারা কারা ছিলেন ‘আলো আসবেই’ গ্রুপটিতে। ফাঁস হওয়া স্ক্রিনশট পর্যালোচনা করে দেখা গেছে, ছাত্র-জনতার পক্ষে যেসব শিল্পী ফেসবুকে কথা বলেছেন, সেসবের স্ক্রিনশট গ্রুপটিতে শেয়ার করেছেন সদস্যরা। যাদের তালিকা করে পরে ব্যবস্থা গ্রহণের বিষয়েও গ্রুপটিতে আলোচনা হয়।

পরিচিত এই শিল্পীদের ‘আলো আসবেই’ গ্রুপে অন্য শিল্পীদের নিয়ে এমন আলোচনা সমাজের সব মহলে উদ্বেগের পাশাপাশি সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে কথা বলছেন ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন জানানো শোবিজ ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা। তেমনি একটি স্ক্রিনশট ফাঁস হয়েছে সাদিয়া আয়মানকে নিয়ে।

ওই গ্রুপে সাদিয়া আয়মানকে নিয়ে অভিনেতা মিলন ভট্টাচার্যের একটি মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেছেন সাদিয়া নিজেই। যেখানে দেখা যায়, সাদিয়া আয়মানকে ‘তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী’ বলে মন্তব্য করে অরুণা বিশ্বাসকে চিনিয়ে দিচ্ছেন মিলন। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি এই অভিনেত্রী।

স্ক্রিনশটটি শেয়ার করে মিলনকে মেনশন করে ফেসবুকে সাদিয়া লিখেন, “আপনাকে ধন্যবাদ মিলন ভট্টাচার্য দাদা, মানুষের মতো দেখতে, শিল্পী নামে শয়তান বেশধারীদের কাছে আমার মতো “এই সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী”কে চিনিয়েছেন, যে ভুলকে ভুল বলতে জানে, সত্যকে সত্য বলতে জানে। গ্রুপের নাম দিয়েছেন ‘আলো আসবেই’ তা বেশ ভালো, তবে আপনারা জানেন আপনাদের নিজেদের জীবনে, মস্তিষ্কে সত্যিকারের আলোর যে ভীষণ প্রয়োজন?”

সাদিয়ার এই পোস্টেই মন্তব্য করে ক্ষমা চেয়েছেন মিলন। সেদিনের ঘটনার জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন,“আমি খুবই দুঃখিত। যদি সম্ভব হয়, ক্ষমা করে দিও। আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। আমি এভাবে বিষয়টা বোঝাতে চাইনি। এটা একটা কথার সিরিয়ালে আসছে। যাই হোক, আমি লজ্জিত এমন শব্দ ব্যবহারের জন্য।”

মিলন আরও বলেন,“আমি তোমার বিরুদ্ধের কেউ নই, বিশ্বাস করো। দুঃখিত, সে সময়ে দেশের অস্থির পরিস্থিতির জন্য। কি যে কথা বলেছি, সত্যিই বলছি- মাথা ঠিক ছিল না। বিশ্বাস করো, আমি চাই তুমি বিষয়টা বুঝো, আমি তোমার বিরুদ্ধে নই।”

মন্তব্যের ঘরে এসে ক্ষমা চাইলেও আর জবাব দিতে দেখা যায়নি সাদিয়াকে। তবে মিলনের এমন মন্তব্য নিয়ে বহু নেটিজেন কড়া উত্তর দিয়েছেন। কেউ আবার করেছেন তাচ্ছিল্য। মিলনকে উদ্দেশ্য করে একজন লিখেছেন, নাটক কম করো পিও!

Tags: অভিনেতাআলো আসবেইনাটকমিলনসাদিয়া আয়মান
Previous Post

৪৭ দিন বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারত রেলপথ বাণিজ্য শুরু

Next Post

কঠিন হচ্ছে জার্মানিতে রাজনৈতিক আশ্রয়

Next Post
জার্মানির পার্লামেন্ট ভবনের ছবি, জাতীয় পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠিন হচ্ছে জার্মানিতে রাজনৈতিক আশ্রয়

বিজেপি নেতা প্রকাশ্যে মুসলিমদের হুমকি দিয়ে সমালোচনার মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুসলিমদের প্রকাশ্যে হুমকি দিয়ে কঠোর সমালোচনার মুখে বিজেপি নেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT