চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন এসি মিলান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 পূর্বাহ্ন 07, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
এসি মিলান ফুটবল দল চ্যাম্পিয়নশিপ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা লড়াইয়ে আবারও জ্বলে উঠলেন লৌতারো মার্টিনেজ। আরেকটি ফাইনালে গোল করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার গোলে অবদান রাখা মেহেদী তারেমি পরে নিজেও পেলেন জালের দেখা। কিন্তু দুই গোলে পিছিয়ে পড়ার পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল এসি মিলান। নাটকীয় জয়ে ইতালিয়ান সুপার কাপ জিতেছে তারা।

সৌদি আরবের রিয়াদে আল-আওয়াল স্টেডিয়ামে সোমবার রাতের ফাইনালে ইন্টার মিলানকে ৩-২তে হারিয়েছে এসি মিলান। ২০১৬ সালের পর প্রথম ও সবমিলিয়ে ইন্টারের সমান আটবার এই শিরোপা জিতল এসি মিলান।

দুর্দান্ত এই জয়ে এসি মিলানের হয়ে নিজের কোচিং অধ্যায় দারুণভাবে শুরু করলেন সের্জিও কনসেইসাও। মিলানের হয়ে মাত্র দুই ম্যাচ ডাগআউটে দাঁড়িয়ে পেয়ে গেলেন শিরোপার দেখা। গত ডিসেম্বরে পাওলো ফনসেকার জায়গায় মিলানের নতুন কোচের দায়িত্ব নেন কনসেইসাও। এর আগে তার অধীনে সুপার কাপের সেমিফাইনালে জুভেন্টাসকে হারিয়েছিল মিলান।

দায়িত্ব গ্রহণের শুরুতে শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় কনসেইসাও বলেছেন, ‘আমি খেলোয়াড়দের জন্য খুবই আনন্দিত, কারণ কাজটা সহজ ছিল না। আমি যখন এসেছিলাম এখানকার পরিবেশ সেরা অবস্থায় ছিল না। এই দুই ম্যাচের আগে কাজ করার তেমন কোনো সুযোগও ছিল না। আমরা দুটি শীর্ষ স্তরের দলের বিপক্ষে খেলেছি। এখন আমরা দারুণ আনন্দিত। আজ উদযাপন করব এবং কাল থেকে আমরা পরের ম্যাচে মনোযোগ দেব।’

Tags: ইতালিইন্টারএসি মিলানমার্টিনেজমিলানলিড স্পোর্টসসৌদি আরব
Previous Post

পুরানা পল্টনে ৪ তলা ভবনে আগুন

Next Post

নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ

Next Post
টিউলিপের সাক্ষাৎকারে তার বক্তব্য ও অভিমত প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত হোটেলিয়ার শাখাওয়াত হোসেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT