মাত্র ৩০ বছর বয়সে চলে গেলেন হলিউডের জনপ্রিয় টেলি অভিনেতা মাইক হেসলিন। ‘লায়োনেস’, ‘দ্য হলিডে প্রপোজাল প্ল্যান’ সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন।
অভিনেতার স্বামী নিকোলাস জেমস উইলসন খবরটি নিশ্চিত করে ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি জানিয়েছেন, মৃত্যুর আগে মাইক এক সপ্তাহ হাসপাতালে লড়াই করেছেন। একাধিক ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। তার মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে।
নিকোলাস জেমস উইলসন জানিয়েছেন, মরণোত্তর অঙ্গদান করে দিয়ে গেছেন মাইক হেসলিন। তার অঙ্গে জীবন বাঁচবে চার জন ব্যক্তির।
মাইক হেসলিনের অন্যান্য উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ইয়ংগার, দ্য ইনফ্লুয়েন্সার, সেভেন ডেডলি সিনস এবং ইউ আর নেভার অ্যালোন।
সূত্র: ভ্যারাইটি









