চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের পাশে থাকার কথা জানালেন ‘প্রকৃত বন্ধু’ মিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 22, অক্টোবর 2024
in বিনোদন
A A
সালমানের পাশে থাকা মিকা, দুইজনের হাসিমুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েকদিন আগেই সালমান খান তার ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হারিয়েছেন। জানা গিয়েছে বাবা সিদ্দিকীর মৃত্যুর দায় বিষ্ণোই গ্যাং নিয়েছে। এরপর থেকে বিষ্ণোই গ্যাং তরফ থেকে সালমানকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বারবার। বলিউডের অনেক তারকাই সালমানের খুব ঘনিষ্ঠ হলেও এ প্রসঙ্গে চুপ করে আছেন। তবে সালমানের সমর্থনে এগিয়ে এলেন মিকা সিং।

সালমান খান ও মিকা সিংয়ের বন্ধুত্ব সবার জানা। মিকা তার জাদুকরী কণ্ঠ দিয়ে ‘জুম্মে কি রাত’, ‘ধিনকা চিকার মতো হিট গান গিয়েছেন সালমানের ছবিতে। সালমান এখন বিপদে পড়েছেন। তাই সত্যিকারের বন্ধুর মতো তাকে সমর্থন করতে এগিয়ে এসেছেন মিকা। সম্প্রতি তিনি একটি মিউজিক কনসার্টে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি সালমান খানের পাশে থাকার কথা জানিয়েছেন।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে মিকা প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে ‘শুট অ্যাট লোখান্ডওয়ালা’ ফিল্ম থেকে তার জনপ্রিয় গান ‘এ গণপত’-এর কিছু লাইন সালমানকে উৎসর্গ করেছেন। তাকে গাইতে শোনা গেছে, ‘ভাই হু ম্যায় ভাই তু ফিকার না কার..’ ।

সালমানের এই বিপদে তার পাশে থাকায় নেটিজেনরা মিকা সিং-এর প্রশংসা করছেন। অনেকেই লিখেছেন, ‘প্রকৃত বন্ধু।’ কেউ কেউ আবার শাহরুখের নীরবতাকে টেনেও কথা বলেছেন।

বারবার খুনের হুমকি আসতে থাকায় সালমানের নিরাপত্তা আরও বাড়ানো করা হয়েছে। বিগ বস সিজন ১৮ এর শুটিং সেটেও বেশ কিছু নিয়ম তৈরি করা হয়েছে, যেমন আধার কার্ড যাচাইয়ের পরেই প্রবেশ এবং শুটিং শেষ না হওয়া পর্যন্ত সমস্ত ক্রু, সদস্যদের সাইটে থাকতে বলা হয়েছে। পাশাপাশি সেটে ৬০ জনের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: মিকা সিংসালমান খান
Previous Post

এক বছরে ছয় অধিনায়ক পেল ইংল্যান্ড

Next Post

কবে বিয়ের পিঁড়িতে বসছেন নাগা-শোভিতা?

Next Post
নাগা-শোভিতা বিয়ের পিঁড়িতে বসছেন, খুশি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কবে বিয়ের পিঁড়িতে বসছেন নাগা-শোভিতা?

নিউজিল্যান্ড ক্রিকেটার উইলিয়ামসন মাঠে, পরের টেস্টে অনুপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উইলিয়ামসনকে পরের টেস্টেও পাচ্ছে না নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT