চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 20, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বৃহৎ সমুদ্রবাহী জাহাজ ও ছোট নৌকা সমুদ্রের মধ্যে চলাচল করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে জাতিসংঘ (ইউএন)। বিশেষ করে ইরানকে ঘিরে যুদ্ধের প্রভাব এবং জ্বালানি বাজারে অস্থিরতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৯ মে) প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ডিইএসএ) জানিয়েছে, চলতি বছরে বৈশ্বিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশ এবং ২০২৭ সালে ২ দশমিক ৮ শতাংশ হতে পারে।

এর আগে জানুয়ারিতে জাতিসংঘের অর্থনীতিবিদরা ২০২৬ সালে ২ দশমিক ৭ শতাংশ এবং পরের বছরে ২ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন।

পূর্বাভাস কমানোর কারণ হিসেবে ডিইএসএ জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি তেলের দাম বেড়েছে এবং বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

ডিইএসএর অর্থনৈতিক বিশ্লেষণ বিভাগের পরিচালক শান্তনু মুখার্জি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর এটি প্রথমে জ্বালানি বাজারে আঘাত হিসেবে দেখা দিলেও পরে তা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিস্তৃত ধাক্কায় রূপ নেয়, যার পরিধি, মাত্রা ও স্থায়িত্ব এখনো অনিশ্চিত এবং এর প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, বর্তমান পূর্বাভাসে ধরে নেওয়া হয়েছে বছরের দ্বিতীয়ার্ধে তেলের দাম কিছুটা কমতে শুরু করবে এবং সরকারগুলো জ্বালানি মজুত ব্যবহার করে আংশিকভাবে সংকট মোকাবিলা করতে পারবে।

তবে ‘বিরূপ পরিস্থিতি’ তৈরি হলে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে মাত্র ২ দশমিক ১ শতাংশে নেমে আসতে পারে বলে সতর্ক করেছেন মুখার্জি। তার ভাষ্য, এমন পরিস্থিতি হলে এটি হবে চলতি শতাব্দীর অন্যতম দুর্বল অর্থনৈতিক পারফরম্যান্স, যা শুধু কোভিড-১৯ মহামারি ও ২০০৭-২০০৯ সালের বৈশ্বিক আর্থিক সংকটের সময়ের সঙ্গে তুলনীয়।

সংবাদ সম্মেলনে শান্তনু মুখার্জি বলেন, বর্তমান পরিসংখ্যানে উল্লেখযোগ্য মাত্রার অনিশ্চয়তা রয়েছে। আর এই অনিশ্চয়তাই অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বছর এসব দেশের প্রবৃদ্ধি মহামারিপূর্ব গড়ের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ পয়েন্ট কম হতে পারে, যেখানে বৈশ্বিক অর্থনীতির সামগ্রিক গড় হ্রাস ০ দশমিক ৭ শতাংশ পয়েন্ট।

আঞ্চলিক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৬ সালে পশ্চিম এশিয়ায় সবচেয়ে বড় ধীরগতির আশঙ্কা করছে জাতিসংঘ। অঞ্চলটির প্রবৃদ্ধি পূর্বাভাস ৪ দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৪ শতাংশে নামানো হয়েছে।

এ ছাড়া ক্যারিবীয় অঞ্চল, পশ্চিম আফ্রিকা, মধ্য আফ্রিকা, দক্ষিণ-পূর্ব ইউরোপ এবং যুক্তরাজ্যের চলতি বছরের প্রবৃদ্ধি পূর্বাভাসও ০ দশমিক ৪ থেকে ০ দশমিক ৫ শতাংশ পয়েন্ট কমানো হয়েছে।

তবে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের প্রবৃদ্ধি পূর্বাভাস অপরিবর্তিত রাখা হয়েছে। চলতি বছরে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ২ শতাংশ এবং চীনের ৪ দশমিক ৬ শতাংশ হবে বলে ধারণা করছে জাতিসংঘ।

যদিও গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর যুদ্ধ আপাতত স্থগিত রয়েছে, তবু ইরানি হামলার আশঙ্কায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে বিশ্বব্যাপী তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, সোমবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র ১০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে, যেখানে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ এ পথে যাতায়াত করত।

এর আগে গত এপ্রিল মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)ও বৈশ্বিক প্রবৃদ্ধি পূর্বাভাস ৩ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ১ শতাংশে নামিয়েছিল।

Tags: ইরান যুদ্ধ ২০২৬জাতিসংঘমধ্যপ্রাচ্যে যুদ্ধ
Previous Post

সুন্দরবনে বন বিভাগের কার্যালয়ে হামলা

Next Post

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারতের সঙ্গে বেশি বেশি খেলতে চান শান্ত

Next Post
বাংলাদেশ ক্রিকেটার শান্ত সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারতের সঙ্গে বেশি বেশি খেলতে চান শান্ত

বিচারপ্রার্থী যুবক, অপরাধীর রূহ কাঁপানো দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাধীর ‘রূহ কাঁপানো বিচার’ চান ইরফান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT