চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী থাকছে চ্যাট-জিপিটিসহ বিং সার্চ ইঞ্জিনের নতুন ভার্সনে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
বিং লোগো ও চ্যাটজিপিটি লেখা সহ নতুন ভার্সনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাট-জিপিটি ব্যবহার করে মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্জিন বিংয়ে আমূল পরিবর্তনসহ নতুন ভার্সন প্রকাশ করেছে। চ্যাট-জিপিটির সাথে যুক্ত হয়ে একাধিক ওয়েব লিঙ্ক থেকে আরও নিখুঁত উত্তর দিতে পারবে বিং। এমন ধারণা থেকে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে সম্প্রতি চ্যালেঞ্জ করেছে বিং।

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা একটি অনুষ্ঠানে বলেন, “অনুসন্ধানের জন্য এটা নতুন দিনের সূচনা। আজ থেকে প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে সার্চ ইঞ্জিন বাজারে গুগলের দুই দশকের আধিপত্য করেছে। তাদের জন্য এটি একটি অভূতপূর্ব চ্যালেঞ্জ হবে।”

মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহেদি বলেন, “আমরা আমাদের মূল সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল প্রয়োগ করেছি এবং দুই দশকের মধ্যে সবচেয়ে বড় কার্যকারিতা দেখেছি।”

চ্যাট-জিপিটি এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যা একাধিক সোর্স থেকে উত্তর খুঁজে তা সাজিয়ে পরিবেশন করতে সক্ষম।

২০১৫ সালে ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টার্টআপ ওপেন এআই প্রতিষ্ঠিত হয়। যারা পরবর্তীতে চ্যাট-জিপিটি তৈরি করে। মাইক্রোসফ্ট ২০১৯ সালে এই প্রতিষ্ঠানে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। অন্যদের মধ্যে ইলন মাস্ক তহবিল সহ ফার্মটির সাথে একটি মাল্টি-বিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে।

অনুসন্ধানের জগতে গুগল এতটায় রাজত্ব বিস্তার করে আছে যে চ্যাট-জিপিটি উদ্ভাবনের আগে অন্য কোন সার্চ ইঞ্জিনের পক্ষে তাদের চ্যালেঞ্জ করা নির্দ্বিধায় অকল্পনীয় ছিল।

সার্চ ইঞ্জিন গুগল বিশ্বব্যাপী বাজারের ৮৪ শতাংশ শেয়ার ধারণ করে, প্রতি তিনমাসে তারা কয়েক বিলিয়ন ডলার বিজ্ঞাপন বিক্রি করে টেক জায়ান্ট কোম্পানি গুলোর মোট আয়ের দুই তৃতীয়াংশেরও বেশি আয় করে। যেখানে বিং এর শেয়ার গত বছর মাত্র নয় শতাংশ ছিল।

রিপোর্ট অনুযায়ী, চ্যাট-জিপিটির ব্যাপক সাফল্যকে গুগল তার কোম্পানির জন্য একটি “কোড রেড” হুমকি হিসেবে ঘোষণা করেছে।

এদিকে চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইডু মঙ্গলবার বলেছে, বিং এর মতো তারাও “এরনি বট” নামে একটি এআই চালিত চ্যাটবট বের করার প্রস্তুতি নিচ্ছে, যদিও তারা লঞ্চের তারিখ এখনও প্রকাশ করেনি।

চ্যালেঞ্জ মোকাবেলায় গুগল ইতিমধ্যেই তাদের সার্চ ইঞ্জিনে কথোপকথনের আরও উন্নত প্রযুক্তি যোগ করেছে, যা একটি অনুসন্ধানের অনুরোধের বিপরীতে বেশিরভাগ করা করা প্রশ্নগুলির উত্তর প্রদান করে। এবং ব্যবহারকারীরা একটি ক্লিকের মাধ্যমে সহজেই তা দেখতে পারে।

Tags: গুগলচ্যালেঞ্জত্তথথ্যপ্রযুক্তিবিমাইক্রোসফটসার্চ ইঞ্জিন
Previous Post

প্রেমের গুঞ্জন উসকে দিলেন ডিক্যাপ্রিও!

Next Post

অহনাকে নিয়ে শামীমের ‘পোস্ট’ গুঞ্জন উস্কে দিলো!

Next Post
দম্পতি প্রেমের মুহূর্তে প্রকৃতির মাঝে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অহনাকে নিয়ে শামীমের ‘পোস্ট’ গুঞ্জন উস্কে দিলো!

বাংলাদেশি চলচ্চিত্রের শেষ দিন বিভিন্ন সিনেমার পোস্টার ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলায় সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসবের শেষ দিনে থাকছে যেসব ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT