চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্ভার সফটওয়্যারে সাইবার হামলা নিয়ে মাইক্রোসফটের সতর্কবার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 21, জুলাই 2025
in তথ্যপ্রযুক্তি
A A
মাইক্রোসফটের লোগো সহ একটি বোর্ড, প্রযুক্তি কোম্পানি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের ব্যবহৃত একটি সার্ভার সফটওয়্যারে সক্রিয় সাইবার হামলা সম্পর্কে সতর্কতা জারি করেছে। এই সফটওয়্যারটি মূলত সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নথিপত্র ভাগাভাগি করার কাজে ব্যবহৃত হয়। ঝুঁকি এড়াতে গ্রাহকদের অবিলম্বে নিরাপত্তা আপডেট ইনস্টল করতে বলেছে তারা।

শনিবার (১৯ জুলাই) মাইক্রোসফটের পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়, এই আক্রমণ কেবলমাত্র স্থানীয়ভাবে ব্যবহৃত শেয়ারপয়েন্ট সার্ভার-এ প্রভাব ফেলছে।মাইক্রোসফট ৩৬৫-এর ক্লাউড-ভিত্তিক শেয়ারপয়েন্ট অনলাইন এই হামলার বাইরে রয়েছে।

এফবিআই জানিয়েছে, তারা এই হামলার বিষয়ে অবগত এবং ইতোমধ্যে সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করছে। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, অজ্ঞাত হ্যাকাররা এই দুর্বলতাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক নানা সংস্থা ও ব্যবসার বিরুদ্ধে হামলা চালিয়েছে।

বিশেষজ্ঞদের বরাতে পত্রিকাটি জানায়, এটি একটি “জিরো-ডে” হামলা, অর্থাৎ সফটওয়্যারের একটি অজানা নিরাপত্তা দুর্বলতা লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। এর ফলে দশ হাজারের বেশি সার্ভার ঝুঁকিতে পড়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, এই দুর্বলতার কারণে অনুমোদিত ব্যবহারকারীর ছদ্মবেশে কেউ নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করতে পারে—এটি একটি “স্পুফিং” আক্রমণের ধরন। এতে ব্যবহারকারীর পরিচয় গোপন রেখে হ্যাকার নিজেকে বিশ্বাসযোগ্য ব্যক্তি, প্রতিষ্ঠান বা ওয়েবসাইট হিসেবে উপস্থাপন করতে পারে।

রবিবার (২০ জুলাই) মাইক্রোসফট জানায়, তারা শেয়ারপয়েন্ট সাবসক্রিপশন সংস্করণের জন্য একটি নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে, যা গ্রাহকদের অবিলম্বে ইনস্টল করতে বলা হয়েছে। এছাড়া ২০১৬ ও ২০১৯ সালের শেয়ারপয়েন্ট সংস্করণের জন্যও আপডেট তৈরির কাজ চলছে।

মাইক্রোসফট আরও বলেছে, যদি কোনো প্রতিষ্ঠান প্রস্তাবিত সাইবার নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় রাখতে না পারে, তাহলে আপডেট আসা পর্যন্ত সার্ভারকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।

Previous Post

‘মুজিববর্ষ’ পালন ও ১০ হাজার ‘ম্যুরাল’ নির্মাণের আর্থিক নথি তলব

Next Post

তিস্তার পানি বেড়ে লালমনিরহাটে বন্যার শঙ্কা

Next Post
তিস্তার পানি বেড়ে লালমনিরহাটে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিস্তার পানি বেড়ে লালমনিরহাটে বন্যার শঙ্কা

বিশ্বতারকা ইডিএম পারফর্মার কক্সবাজারে দর্শকদের সামনে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইডিএমের জাদু ছড়াতে কক্সবাজার আসছে বিশ্বতারকা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT