চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের তথ্য অনৈতিকভাবে সংগ্রহে মাইক্রোসফটকে ২০ মিলিয়ন ডলার জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 পূর্বাহ্ন 06, জুন 2023
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
মাইক্রোসফটের অফিস ভবনের বহির্দৃশ্য, কোম্পানির লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেক জায়ান্ট মাইক্রোসফটের বিরুদ্ধে অনৈতিক উপায়ে শিশুদের সকল তথ্য সংগ্রহের অভিযোগ তুলেছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। এক্সবক্স গেমিং কনসোলের মাধ্যমে এই তথ্য নেয়া হতো বলে জানা গেছে। অভিযোগ নিষ্পত্তি করতে ব্যর্থ হওয়ায় ২০ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে মাইক্রোসফটকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (৫ জুন) এক বিবৃতিতে এই জরিমানার সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন ফেডারেল ট্রেডরড কমিশন (এফটিসি)।

মাইক্রোসফটের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানটি মার্কিন লড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (সিওপিপিএ) লঙ্ঘন করে শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করেছে। তবে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট।

মার্কিন ফেডারেল ট্রেড কমিশন বলছে, মাইক্রোসফটকে তাদের এক্সবক্স সিস্টেম শিশু ব্যবহারকারীদের ব্যবহার উপযোগী করতে হবে। সিওপিপিএ আইনের অধীনে মাইক্রোসফটকে নিজেদের গেমিং মডেল সাজাতে হবে।

এফটিসি’র ব্যুরো অব কনজিউমার প্রোটেকশনের পরিচালক স্যামুয়েল লেভিন বলেছেন, ‘আমাদের মাইক্রোসফটের বিরুদ্ধে এই অভিযোগ আগামীতে তাদের শিশুদের প্রতি সদয় হতে সাহায্য করবে, পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক করবে।’

তিনি বলেন, আইন অনুযায়ী ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য নির্দেশিত অনলাইন পরিষেবা এবং ওয়েবসাইটগুলোকে তাদের সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য সম্পর্কে আগে অভিভাবকদের অবহিত করতে হবে। শিশুদের কাছ থেকে সংগৃহীত কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার করার আগে পিতামাতার যাচাইযোগ্য সম্মতি নেয়া প্রয়োজন।

Tags: জরিমানামাইক্রোসফ্ট
Previous Post

আল হিলালের সঙ্গে দরদাম করতে নিষেধ করছেন মেসি

Next Post

পর্যটকের চাপ কমাতে ‘গেম অব থ্রোনস’ শহরে ভ্রমণ কর

Next Post
প্রাচীন দুর্গের পাশে শান্ত সমুদ্র ও পাহাড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটকের চাপ কমাতে 'গেম অব থ্রোনস' শহরে ভ্রমণ কর

শিক্ষার্থীরা ফেনী শহরে প্রধান শিক্ষককে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে প্রধান শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT