চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টপ বয়’ খ্যাত অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 27, জুলাই 2025
in বিনোদন
A A
টপ বয় খ্যাত অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জোড়া ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ‘ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার’ বিজয়ী তারকা মাইকেল ওয়ার্ডের বিরুদ্ধে। তার বিরুদ্ধে দুটি ধর্ষণ ও তিনটি যৌন নিপীড়নের অভিযোগ এনেছে দেশটির পুলিশ।

তবে শুক্রবার (২৫ জুলাই) এক বিবৃতিতে ওয়ার্ড নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি আমার বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো সম্পূর্ণরূপে অস্বীকার করছি। আমি তদন্ত প্রক্রিয়ায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও তা করে যাব। আমার বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রয়েছে এবং আমি বিশ্বাস করি- আমি নির্দোষ প্রমাণিত হব। মামলাটি এখন বিচারাধীন হওয়ায় এই মুহূর্তে এর বেশি কিছু বলা সমীচীন নয়।’

গেল বছরের জানুয়ারিতে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে ওয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আগামী ২৮ আগস্ট পূর্ব লন্ডনের থেমস ম্যাজিস্ট্রেট আদালতে মাইকেল ওয়ার্ডকে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের তদন্তের দায়িত্বে থাকা ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট স্কট ওয়ার বলেন, ‘আমাদের বিশেষজ্ঞ দল অভিযোগকারী নারীর পাশে থেকে তাকে সব ধরনের সহায়তা প্রদান করছেন। আমরা বুঝতে পারি যে, এই ধরনের তদন্ত মানসিকভাবে কতটা কঠিন হতে পারে, তাই আমরা তাকে সম্পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছি।’

অভিনয়ে মাইকেল ওয়ার্ডের অভিষেক হয় ‘ব্রাদারহুড’ নামের একটি টেলিভিশন সিরিজের মাধ্যমে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘টপ বয়’ এ ‘জেমি’ চরিত্রে অভিনয় করেন তিনি। ২০২১ সালে ‘স্মল এক্স’-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য বাফটা টিভি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পান। ২০২২ সালে স্যাম মেন্ডেস পরিচালিত প্রশংসিত চলচ্চিত্র ‘এম্পায়ার অব লাইট’ এও দেখা যায় তাকে। সাম্প্রতিককালে তিনি যুক্তরাষ্ট্রে নির্মিত মহামারি-পটভূমির ওয়েস্টার্ন ছবি ‘এডিংটন’ এ অভিনয় করেছেন, যা ২২ আগস্ট যুক্তরাজ্যে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Previous Post

মেয়ের সাফল্যে গর্বিত বাবা এ আর রহমান!

Next Post

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬

Next Post
ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬, উৎসবের সময় ভিড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের লোগো, অর্থনৈতিক উন্নয়নের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে: বিডা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT