চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও টাইব্রেকারে জয় পেল মেসির মিয়ামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 30, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছে, একজন কিক করছেন, অন্যজন দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপের ক্লাব ফুটবলের মৌসুম মাঝপথে থাকলেও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম কেবল শুরু হচ্ছে। নতুন মৌসুম শুরুর আগে চলছে ক্লাবগুলোর মধ্যে প্রীতি ম্যাচ। প্রথম ম্যাচে মেক্সিকোর ক্লাব আমেরিকাকে টাইব্রেকারে হারানোর পর দ্বিতীয়টিতেও টাইব্রেকেই জয় পেয়েছে মিয়ামি। এবার মেসিদের প্রতিপক্ষ ছিল পেরুর ক্লাব ইউনিভার্সিটিরিও ডি দেপোর্তেস।

লিমার এস্তাদিও মনুমেন্টাল ‘ইউ’তে বৃহস্পতিবার সকালে প্রীতি ম্যাচে ইউনিভার্সিটিরিওর সঙ্গে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছে মিয়ামি। তাদের হয়ে শট নেন জুলিয়ান গ্রেসেল, সান্তিয়াগো মোরালেস, ডেভিড রুইজ, বেঞ্জামিন ক্রেমাশ্চি এবং ইয়ানিক ব্রাইট। তারা প্রত্যেকেই বল জালে পাঠান। অন্যদিকে ইউনিভার্সিটিরিওর দিয়েগো চুরিন, হোরাসিও ক্যালকাতেরা, জাইরো কঞ্চা এবং জোসে রিভেরা বল জালে পাঠালেও তৃতীয় শট নেয়া জাইরো ভেলেজ মিস করেন।

এর আগে নির্ধারিত সময়ের খেলায় মিয়ামি বলের দখলে আধিপত্য দেখালেও সমানতালে লড়েছে স্বাগতিক ইউনিভার্সিটিরিও। হাভিয়ের মাশ্চেরানোর দলের ১১টি শটের বিপরীতে ইউনিভার্সিটিরিও নিয়েছে ১৫টি শট। মোট ৫টি শট লক্ষ্যে রাখতে পেরেছে তারা। অন্যদিকে মেসির দল লক্ষ্যে রাখতে পেরেছে কেবল দুটি।

আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টায় পানামার ক্লাব এএফ স্পোর্টিং সান মিগুয়েলিটোর বিপক্ষে তৃতীয় প্রীতি ম্যাচে খেলবে মিয়ামি। পরে ৯ ও ১৫ ফেব্রুয়ারি যথাক্রমে অলেম্পিয়া ও অরল্যান্ডো সিটি এসসির বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে মেসিবাহিনী।

Tags: মাশ্চেরানোমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

বিপিএলের মান বাড়াতে দল কমাতে বললেন তামিম

Next Post

তাহসানের উপস্থাপনায় পারিবারিক বিনোদনে নতুন যুগের সূচনা

Next Post
তাহসান পারিবারিক বিনোদন অনুষ্ঠানে উপস্থাপনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাহসানের উপস্থাপনায় পারিবারিক বিনোদনে নতুন যুগের সূচনা

যুক্তরাষ্ট্রে বিমান ও হেলিকপ্টার সংঘর্ষের ভয়াবহ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টারের সঙ্গে উড়োজাহাজের ভয়াবহ সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT