চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ফেরার ম্যাচে মিয়ামির নাটকীয় জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 পূর্বাহ্ন 19, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ফুটবল ম্যাচে পিঙ্ক জার্সি পরেছেন, দর্শকদের মাঝে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ট্রিলের বিপক্ষে হাঁটুতে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। পরের ম্যাচে অরল্যান্ড সিটির বিপক্ষে খেলা হয়নি বিশ্বজয়ীর। এক ম্যাচ পর ডিসি ইউনাইটেডের সঙ্গে আবারও মাঠে ফিরেছেন মহাতারকা। মেসির ফেরার ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ইন্টার মিয়ামি।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে রোববার মেজর লিগ সকারের ম্যাচে ডিসি ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। টাটা মার্টিনোর দলের হয়ে একমাত্র গোলটি করেছেন লিওনার্দো কাম্পনা।

বাজে আবহাওয়ার কারণে এদিন খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। মেসিকে পেয়ে আত্মবিশ্বাসী মিয়ামি ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য দেখিয়েছে। আক্রমণে খুব একটা দাপট দেখাতে পারছিল না দলটি।

আট মিনিটে প্রথমবার লক্ষ্যে শট রাখে মিয়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে গোলের সামনেই বল পেয়েছিলেন বেঞ্জামিন ক্রেমাশ্চি। তার দুর্বল শট সহজে ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। প্রথমার্ধে জালের দেখা পায়নি কোনো দলই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ভালোই খেলছিল ডিসি ইউনাইটেড। কয়েকটি সুযোগও তৈরি করে। শেষপর্যন্ত আর পেরে ওঠেনি মিয়ামির সঙ্গে। যোগ করা সময়ে মেসিরা পেয়ে যান জয়সূচক গোলটি। সার্জিও বুসকেটসের দারুণভাবে বাড়ানো বল নিয়ন্ত্রণ নিয়ে দুর্দান্ত ভলিতে জালে জড়ান ইকুয়েডর ফরোয়ার্ড কাম্পনা।

জয়ে ১৫ ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকল মিয়ামি। ১৫ ম্যাচে ৯ জয় ৪ ড্র ও ২ হারে পয়েন্ট ৩১।

Tags: এমএলএসটাটা মার্টিনোডিসি ইউনাইটেডবুসকেটসমিয়ামিমেসিলিড স্পোর্টস
Previous Post

১১ বছর পর আরেক বাংলাদেশির এভারেস্ট জয়

Next Post

জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরাইলি হামলায় কমপক্ষে ২৮ জন নিহত

Next Post
বিশাল ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ধ্বংসাবশেষ, ইসরাইলি হামলার পর জাবালিয়া উদ্বাস্তু শিবিরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরাইলি হামলায় কমপক্ষে ২৮ জন নিহত

চেন্নাই অধিনায়ক মোস্তাফিজের সঙ্গে খেলা চলাকালীন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ হেরে মোস্তাফিজকে নিয়ে যা বললেন চেন্নাই অধিনায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT